এই মুহূর্তে

আঁধারে লুকিয়ে ছিল মৃত্যু, ঘুণাক্ষরেও টের পায়নি ২ বন্ধু, হাড়োয়ায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধিঃ  উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার অন্তর্গত ভিগেরআটি এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক এবং  গুরুতরভাবে আহত হয়েছেন আরও দু’জন । দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোররাতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন চার যুবক। তারা দুটি মোটরবাইকে করে ফিরছিলেন। একটি বাইকে তিনজন এবং অন্য বাইকে ছিলেন একজন। অভিযোগ, যে বাইকে তিনজন ছিলেন সেটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল।

হাড়োয়া মাদারতলা রোড দিয়ে যাওয়ার সময় ভোর প্রায় চারটে নাগাদ ওই বাইকটির সঙ্গে একটি ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাইকে থাকা যুবকেরা ছিটকে পড়ে গুরুতর জখম হন। ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচি শুরু হলে আশপাশের বাসিন্দারা দ্রুত সেখানে জড়ো হন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাড়োয়া থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে তড়িঘড়ি হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, ২১ বছর বয়সী রমেন মণ্ডল এবং ১৮ বছর বয়সী ঈশান মণ্ডলকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয়।

দুর্ঘটনায় আরও দুই যুবক গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পর পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ইঞ্জিনভ্যানটির চালক ও যানবাহন সংক্রান্ত তথ্যও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মোদির ব্রিগেড সমাবেশে ১ লক্ষ লোকের রান্না, মেনু দেখে মুখ ফেরাচ্ছেন কর্মীরাই

সপ্তাহান্তে স্বস্তি! কলকাতায় রুপোর দামে ৫ হাজার টাকা পতন, সোনার দাম কত?

‘ ময়দানে যেতে ভয় লাগে, আবার যদি মারে’, ভয়াবহ অভিজ্ঞতার পর বলছেন প্যাটিস বিক্রেতা রিয়াজুল

রাজনৈতিক পর্যটক মোদিকে বাংলার মানুষের পাঁচ প্রশ্ন, তুলে ধরল তৃণমূল

মোদির ব্রিগেড সমাবেশের আগে রাজপথে মুণ্ডুহীন প্রধানমন্ত্রী, কাটল কারা? তুঙ্গে আলোড়ন

পারফরম্যান্সের নিরিখে প্রার্থী তালিকা প্রস্তুত তৃণমূলের, ঘোষণা কবে হবে?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC -
Goals
Waiting...
Live Score -
Match Status
Loading...
Powered by Ei Muhurte