নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

আগামী দু দিনের মধ্যে রাজ্য সরকারকে এ বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ে (Convoy) হামলার (Attack) ঘটনায় এবার রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের মামলার শুনানির প্রেক্ষিতে বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী দু দিনের মধ্যে রাজ্য সরকারকে এ বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে।

বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আগামী শুক্রবারের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। কেস ডায়েরিও জমা দিতে হবে আদালতে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় আবার এই মামলার শুনানি হতে পারে। উল্লেখ্য গত শনিবার দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নিশীথ প্রামাণিক। যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। বুধবার হাইকোর্টে শুভেন্দু অধিকারীর আইনজীবী দাবি করেন, রাজ্য পুলিশ পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। এমনকি এই ঘটনার তদন্ত সিবিআই করুক বলেও আবেদন জানান তিনি।

এই ঘটনার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে গত রবিবার রাজ্যের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ে কড়া বার্তাও দেন তিনি। রাজ্যপালের কাছে নালিশ জানানোর পাশাপাশি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় একটি জনস্বার্থ মামলা দায়ের করেন রাজ্যের বিরোধী দলনেতা। বুধবার ছিল সেই মামলার শুনানি।

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে