বন্যা বিধ্বস্ত এলাকায় ডেঙ্গু-ম্যালেরিয়া রুখতে তৎপর স্বাস্থ্য দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বর্ষার জমা জলে ডেঙ্গির বাড়বাড়ন্ত। প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গের বিস্তির্ণ এলাকায়। সেখানেই জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডেঙ্গি বা ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। চারদিকে জল জমে থাকায় বাড়ছে মশার উপদ্রব। এই পরিস্থিতিতে মানুষকে ডেঙ্গি ও ম্যালেরিয়ার হাত থেকে রক্ষা করতে আসরে নামছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর।

মুখ্যমন্ত্রীর নির্দেশে চালু রয়েছে কমিউনিটি কিচেন। ত্রাণশিবিরে পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় ত্রাণ। সেখানেই বিলি করা হয়েছে মেডিকেটেড মশারি। নাগরাকাটা এলাকায় ইতিমধ্যে কয়েক হাজার মশারি বিলি করা হয়েছে। দুর্গতদের কাছে আরও মশারি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জল নামার পরেও আতঙ্ক থেকেই যাবে। তাই আগে থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। জলপাইগুড়ি জেলায় স্বাস্থ্য দফতরের তরফে ৩৮টি মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে। সেখানে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তারমধ্যে রয়েছে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প। ৫টি ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প এলাকায় এলাকায় ঘুরে পরিস্থিতির দিকে নজর রাখছে। কেউ কোথায় অসুস্থ হয়ে থাকলে তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনের পাশাপাশি এগিয়ে এসেছে চিকিৎসক সংগঠনও। তাঁরা মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

রবিবার ধূপগুড়ির গধেয়ারকুঠির কুল্লাপাড়া ও অধিকারীটারি এলাকায় মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সেখানে এদিন হাজির হয়েছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসক ও দুর্গতদের সঙ্গে কথাও বলেছেন। বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। জানা গিয়েছে, জ্বর, পেট খারাপ, সর্দি-কাশি, হজমের সমস্যা, অনিদ্রার শিকার হচ্ছেন বেশিরভাগ মানুষ। বন্যার জলে ধুয়ে গিয়েছে ঘর বাড়ি। তাই অনেকই মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাঁদের জন্য কাউন্সেলিং শুরু করা হয়েছে।জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত জলপাইগুড়িতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬৬৬। এরসঙ্গী হয়েছে ম্যালেরিয়া। চলতি মরশুমে জলপাইগুড়ি জেলায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩। গোটা পরিস্থিতির দিকে নজর দেওয়া হচ্ছে।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার