ফের ধস নামল দাজিলিং- কালিম্পংয়ে, বাড়ছে তিস্তার জলস্তর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লাগাতার বৃষ্টির জেরে বিপদের মুখে পড়েছে উত্তরবঙ্গ।  পাল্লা দিয়ে জল বাড়তে শুরু করেছে তিস্তার। ফলে চিন্তা আরও বাড়ছে। নদীপারের বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে প্রশাসন।  অন্যদিকে, বৃষ্টির কারণে দাজিলিং এবং কালিম্পংয়ের একাধিক জায়গায় ধস নেমেছে। পাহাড় থেকে বড় আকৃতির বোল্ডার নেমে আসার ফলে সেই রাস্তাও বন্ধ রেখেছে জেলা প্রশাসন। সতর্কতা জারি করা হয়েছে ১০ নম্বর জাতীয় সড়কে।

বৃষ্টির কারণে শুক্রবার রাতে দ্রুত গতিতে জল বাড়তে থাকে তিস্তা নদীতে। তাই দফায় দফায় তিস্তা ব্যারাজ থেকে  ছাড়া হচ্ছে জল। শুধু তাই নয় বাসিন্দাদের সতর্ক করতে  মাইকে  মাইকে করা হচ্ছে প্রচার । ইতিমধ্যেই তিস্তাবাজার, সেবক, বাসুসুবা, গজলডোবা-সহ একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে।

 অন্য দিকে, পাহাড়ে ভারী বৃষ্টির জেরে ডুয়ার্সের বিভিন্ন নদীর জলস্তর বেড়েছে। তাই আশঙ্কা করা হচ্ছে, হড়পা বানের। কালিম্পং জেলা প্রশাসন থেকে নির্দেশিকা জারি হয়েছে।  পুরো বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে পূর্ত দফতর। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে,  শনিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতেই জলস্তর বাড়ার আশঙ্কা করা হচ্ছে।  জারি হয়েছে সতর্কতা।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা