সন্দেশখালির ঘটনায় জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের

সন্দেশখালিতে ED’র আধিকারিকদের ওপর হামলার ঘটনায় জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আবেদন জানিয়েছিল বঙ্গ বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: হওয়ার কথা ছিল। হলোও। সন্দেশখালির ঘটনা(Sandeshkhali Incident) নিয়ে রাস্তা অবরোধে আগেই নেমেছিল বঙ্গ বিজেপি(Bengal BJP)। এবার তাঁর সেই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টেও(Calcutta High Court) মামলা ঠুকল। সেই আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট জনস্বার্থ মামলা(Public Interest Litigation) দায়েরের অনুমতিও দিয়ে দিয়েছে। এদিন অর্থাৎ সোমবার সন্দেশখালির ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে বিজেপির তরফে মামলার আবেদন জানানো হয় যা মঞ্জুর হয়েছে। একই সঙ্গে বিজেপির আইনজীবী সুস্মিতা সাহা দত্ত দ্রুত এই মামলার শুনানি চেয়ে আবেদন জানিয়েছেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তার জেরে জানায় যে, আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।

উল্লেখ্য, রেশন দুর্নীতির ঘটনায় তদন্ত করতে গিয়ে গত শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি-১ ব্লকের ন্যাজাট থানার সরবেরিয়া গ্রামে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED’র আধিকারিকেরা। কয়েকশো গ্রামবাসী লাঠি, পাথর, ইট নিয়ে চড়াও হন ED’র অফিসার এবং সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর। সেই হামলার ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আহত না হলেও ৩ ED আধিকারিক বেশ ভালই জখম হন। তাঁদের হাসপাতালেও ভর্তি করাতে হয়। পরে ED’র তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, গ্রামবাসীরা তাদের অফিসারদের খুন করার চেষ্টা করেছিল। বঙ্গ বিজেপি শুক্রবারই এই ঘটনার সমালোচনা করেছিল। করেছিল রাস্তা অবরোধও। এবার তাঁরা কলকাতা হাইকোর্টে মামলাও ঠুকল।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6