কড়া নিরাপত্তায় শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এ বছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা সাত লক্ষ ৯০ হাজার। রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ৮৩৭টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল ৯টা ৪৫ মিনিটে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।

 শিক্ষা সংসদের তরফে মোট ১৭৬টি পরীক্ষাকেন্দ্রকে ‘সংবেদনশীল’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। পরীক্ষায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ  গ্রহণ  করেছে সংসদ। এ বারে জেলায় ৪২হাজার ৩১২জন পরীক্ষার্থী রয়েছেন। এর মধ্যে, ছাত্র ১৭হাজার ৯৫৫ এবং ছাত্রী ২৪হাজার ৩৫৭ জন রয়েছেন। জেলায় মোট ১৩১টি স্কুলে পরীক্ষা হবে। এর মধ্যে, ৫৬টি স্কুলকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। ৫৬টি স্কুলের মধ্যে প্রায় ২০টি অতি স্পর্শকাতর বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

 এছাড়াও  উচ্চ মাধ্যমিকের শুরু থেকেই সংসদ পরীক্ষাকেন্দ্র মোবাইল নিয়ে প্রবেশ রুখতে তৎপর বলে জানিয়েছে পর্ষদ। পরীক্ষাকেন্দ্র মোবাইল রুখতে মনিটরিং টিমের পাশাপাশি স্পর্শকাতর, অতিস্পর্শকাতর কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর, সিসি ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ কর্তৃপক্ষ। শুধু তাই নয় হ্যান্ড মেটাল ডিটেক্টর থেকে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। মালদহে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকে প্রশ্নফাঁস এড়াতে স্পর্শকাতর, অতি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র চিহ্নিত করে আধুনিক যন্ত্র বসানোর সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উল্লেখ্য, ছাত্র- ছাত্রীদের যাতে না কোন অসুবিধা হয়  সেই জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম।

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?