হিলিতে বাংলাদেশি সহ তিনজন গ্রেফতার, ভুয়ো নথি তৈরির চক্রের হদিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর: বড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হিলি থানার(Hili P.S.) ত্রিমোহিনী এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিক সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন হিলির একটি বেসরকারি ব্যাংকের ক্যাজুয়াল কর্মী। সে মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতের বৈধ পরিচয় পত্র নকল তৈরি করে দিত। এর দরুন মোটা অংকের টাকা সে দাবি করত।অভিযোগ, শ্যাম কুমার সাহা নামে এক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করে বসবাস করছিলেন।

তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে অমৃত দাস নামে এক ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়। এছাড়া, ভুয়ো প্যান কার্ড, আধার কার্ড(Adhar Card) ও ভারতীয় ব্যাংকের পাসবুক তৈরি করে দেওয়ার অভিযোগে কিসমত দাপট এলাকার বাসিন্দা অলক পালকেও গ্রেফতার করেছে পুলিশ।দক্ষিণ দিনাজপুর জেলার ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ এক সাংবাদিক সম্মেলনে জানান, ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। এই ধরনের অবৈধ অনুপ্রবেশ ও নকল ভারতীয় পরিচয় পত্র তৈরি করার সঙ্গে আরও বেশ কিছু চক্র যুক্ত রয়েছে।

তাদের খোঁজেও তল্লাশি চলছে জেলা জুড়ে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা হিলি সীমান্ত এলাকায় প্রবেশ করে বিভিন্ন জায়গায় ছদ্মবেশে এবং ছদ্ম নামে ভারতের পরিচয় পত্র তৈরি করে আশ্রয় নিচ্ছে অথবা কাজে যোগ দিচ্ছে। আর কাদের এই ধরনের নকল ভারতীয় পরিচয় পত্র তৈরি করে দেওয়া হয়েছে তা জানতে পুলিশ জোর কদমে তদন্ত করছে। হিলি সীমান্ত(Hili Border) এলাকায় আরো নজরদারি বাড়ানো হয়েছে।

স্কুলে ঢুকে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে ৩৪ বার কোপ, গ্রেফতার ২১ বছরের যুবক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-মিরিক সড়কে ধস, ব্যাহত যান চলাচল, চরম ভোগান্তিতে পর্যটকরা

বিষধর গোখরোর সঙ্গে প্রাণপণ লড়াই! মালিককে বাঁচাতে নিজের জীবন দিল পোষ্য কুকুর

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

বক্সঅফিসে সুনামি! ৫ দিনেই ভারতে ‘স্পাইডারম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’-এর আয় ছাড়াল ২৮১ কোটি টাকা

টুলু কাণ্ডে উদ্ধার গোপন ‘ডায়েরি’! কার পকেটে কত গিয়েছে, মিলল খুঁটিনাটি তথ্য

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা