তেনজিং নোরগেকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি

দাবি একটাই, পর্বতজয়ীর ১০৮ তম জন্মদিবসে ‘ভারতরত্ন’ উপাধি। ১৯৫৩ সালে এভারেস্ট আরোহণ করেছিলেন নেপালের শেরপা তেনজিং নোরগে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের জন্মদিন। এই দিনেই জন্মদিন এভারেস্ট জয়ী তেনজিং নোরগের (Tenjing Norgay)। তিনিই বিশ্বের প্রথম পর্বত জয়ী। ১৯৫৩ সালে এভারেস্ট আরোহণ করেছিলেন নেপালের শেরপা তেনজিং নোরগে। ২৮ হাজার ২১৫ ফুট উচ্চতায় উঠে রেকর্ড গড়েছিলেন তিনি। তাঁর জন্মদিনেই উঠল তাঁকে ভারতের সর্বোচ্চ সম্মান ‘ভারতরত্ন’ (Bharat Ratna) দেওয়ার দাবি।

তেনজিং নোরগের সহযোদ্ধা ছিলেন নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি। প্রথম এভারেস্ট জয়ী তেনজিং নোরগের জন্মদিনে দাবি উঠল তাঁকে ভারতের সর্বোচ্চ সম্মান দেওয়ার। এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে ‘ভারতরত্ন’- এর দাবি জানানো হয়েছে। রবিবার সোনাদা শেরপা মঠ চত্বরে জমায়েত হয়ে এই দাবি জানানো হয়েছে। দাবি জানিয়েছেন শেরপা সম্প্রদায়ের মানুষ। তাঁদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড। কোথাও তেনজিং- এর ছবি দিয়ে ইংরেজিতে লেখা, ‘আওয়ার হিরো আওয়ার প্রাইড’। আবার কোথাও লেখা, ‘আওয়ার গোর্খা হিরো’। ‘ভারতরত্ন’- এর দাবি জানিয়ে রয়েছে একাধিক প্ল্যাকার্ড।

যারা দাবি জানিয়েছেন তাঁদের সামনে রয়েছে ফ্লেক্স। দাবি একটাই, পর্বতজয়ীর ১০৮ তম জন্মদিবসে ‘ভারতরত্ন’ উপাধি। উল্লেখ্য, ১৯৬৮ সালে তেনজিং নোরগে এবং ২০০৮ সালে এডমন্ড হিলারির প্রয়াণের পর নেপালের সরকার এই দিনটিকে ‘এভারেস্ট দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। ২০০৮ সালে প্রথম এই দিনটি পালন করা হয়।

২৯ মে দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী তেনজিং নোরগের জন্মদিনে তাঁর কৃতিত্বের জন্য ‘ভারতরত্ন’- এর দাবি জানাল পাহাড়। হাতে হাতে দেখা গেল ফ্লেক্স, একাধিক প্ল্যাকার্ড। দাবি একটাই ভারতের সর্বোচ্চ সম্মান দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হোক। আর তা পেলেই খুশি পাহাড়, শেরপা সম্প্রদায় তথা দেশ।

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী