বউয়ের সামনেই মামীকে জড়িয়ে ধরে চুমু, তারপরই ভয়ঙ্কর কাণ্ড

কানে শোনা কথাও সত্যি হয়। সোনালী কাণ্ডে সেটাই এখন দেখছেন শান্তিপুরবাসী। মামীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন সোনালীর স্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৫ মাসের বিয়ে(Marriage)। তারমধ্যেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। বিয়ের আগে কানে কথা গিয়েছিল, স্বামীর(Husband) সঙ্গে পিরিত(Love Affair) রয়েছে মামীর। কিন্তু সে কথায় বিশ্বাস করেননি সোনালী। কিন্তু বিয়ের পর যতই দিন গড়িয়েছে ততই দেখেছেন কানে শোনা কথা কেমন সত্যি হয়ে উঠছে চোখের সামনে। বাড়িতেই চলছে পরকীয়ার মহাভারত। শেষ তাই চরম সিদ্ধান্ত নিলেন সোনালী। নিজেকেই শেষ করে দিলেন। নাহ এটা কোনও সিনেমার গল্প নয়, একদম চূড়ান্ত বাস্তব। নদিয়া(Nadia) জেলার শান্তিপুর(Shantipur) থানার ফুলিয়ার চাঁপাতলা সরকার পাড়ায় রবিবার সকালেই উদ্ধার হয়েছে সোনালী মজুমদারের ঝুলন্ত দেহ।

আরও পড়ুন DA’র দাবিতে দিল্লিতে ধর্না, ব্যবস্থা নিচ্ছে রাজ্য

জানা গিয়েছে, সোনালির সঙ্গে পাঁচ মাস আগে বিয়ে হয়েছিল তরুণ মজুমদারের। সোনালির এটা দ্বিতীয় বিয়ে। আবার তরুণেরও এটি দ্বিতীয় বিয়ে। তাই দুই বাড়ির লোকেরা ভেবেছিল দুইজনের সংসার ভালই কাটবে। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। বিয়ের আগেই সোনালীর বাপের বাড়ির লোকেদের কানে গিয়েছিল তরুণের সঙ্গে তার মামীর পরকীয়ার সম্পর্ক রয়েছে। কিন্তু তখন তাঁরা সেই কথা বিশ্বাস করেননি। কিন্তু বিয়ের পরে সোনালীর নানা কথায় তাঁরা বুঝতে পারেন কানে শোনা কথাও সত্যি হয়। কিন্তু সোনালীর ভবিষ্যতের কথা ভেবে বিষয়টি তাঁরা ধামাচাপা দিতেই চেয়েছিলেন। সোনালী তা মানতে পারেনি। অভিযোগ, তরুণের সঙ্গে মামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পেরে সোনালি প্রতিবাদ করলে কপালে জুটতো মারধর। সোনালির বাপের বাড়ির সদস্যরা বুঝিয়ে মেয়ের সংসার বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু রবিবার বেলা বারোটা নাগাদ সোনালীর গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন আসন সংরক্ষণের গেরোয় ক্ষুব্ধ গ্রামবাসী, দিলেন ভোট বয়কটের ডাক

সোনালীর বাপের বাড়ির লোকেদের অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। সোনালীর বাবা বিশ্বনাথ কর্মকার জানিয়েছেন, ‘কালই সকাল সাড়ে দশটা নাগাদ সোনালি ফোন করেছিল। বলেছিল আর বেশিদিন বাঁচব না বাব। এই বলেই ফোন কেটে দেয় মেয়ে। আজ বেলা বারোটা নাগাদ মেয়ের শ্বশুরবাড়ির প্রতিবেশীরা খবর দেন মেয়ে নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।’ সেই খবর পেয়ে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে তাঁরা দেখেন জামাই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন। শাশুড়ি কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এরপরই তাঁরা শান্তিপুর থানায় গিয়ে খুনের অভিযোগ দায়ের করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে শাশুড়িকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ।  

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ