চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এক্সপ্রেস ট্রেন থেকে আলাদা হয়ে গেল তিনটি বগি, ভোগান্তি যাত্রীদের

নিজস্ব প্রতিনিধি: চলন্ত অবস্থায় আলাদা হয়ে গেল ট্রেনের বগি! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। শনিবার হাওড়া-সেকেন্দ্রবাদ ফলকনুমা এক্সপ্রেসে এই ঘটনা ঘটে। এদিন এক্সপ্রেস ট্রেনটি চলাকালীন সময়ে মেদিনীপুরে বেলদা স্টেশনের কাছে আলাদা হয়ে যায় তিনটি কামরা।

কিছু বিপত্তি হয়েছে বুঝতে পেরে মেদিনীপুরে বেলদা স্টেশনের কাছে ট্রেনটি থামান চালক। প্রায় ৪০ মিনিট সেখানে দাঁড়িয়ে থাকে এক্সপ্রেস ট্রেনটি। এরপর তড়িঘড়ি রেলের আধিকারিকরা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় তাঁরা ট্রেনটিকে স্বাভাবিক করে তুলতে সক্ষম হন। এরপর যাত্রী নিয়ে হাওড়ার দিকে রওনা দেয় ট্রেনটি।

স্থানীয় সূত্রে খবর, শনিবার মেদিনীপুর জেলার খড়গপুর ডিভিশনের বেলদা স্টেশনের কাছে হাওড়া-সেকেন্দ্রবাদ ফলকনুমা এক্সপ্রেসের ২৫টি বগির মধ্যে তিনটি বগি আলাদা হয়ে যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বেলা সাড়ে তিনটা নাগাদ ফলকনুমা এক্সপ্রেস বেলদা স্টেশন ছেড়ে ওড়িশার দিকে রোনা দেয়। সেই সময় দাঁতন গেটের মাঝে কিছু একটা গোলমাল হয়েছে বলে বুঝতে পারেন রেলের চালক। এরপরই দেখা যায় মূল ট্রেন থেকে তিনটি কামরা আলাদা হয়ে গিয়েছে। এরপর চাঞ্চল্য শুরু হয় যাত্রীদের মধ্যে।

অচলাবস্থা তৈরি হওয়ার পর রেলের বিশেষজ্ঞ আধিকারিকরা এসে সিবিসি জুড়ে দেন। তারপর আবার ছুটতে শুরু করে এক্সপ্রেস ট্রেন। এই ঘটনা নিয়ে রেলের তরফে জানানো হয়েছে, মেকানিকাল সমস্যার কারণে সিবিসি আনলক হয়ে গিয়েছিল। তাই বগিগুলি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “সেকেন্দ্রাবাদ হাওড়া ফলকনুমা এক্সপ্রেসের তিনটে বগি আমাদের এই রেলগেটের কাছে এসে খুলে যায়। পিছনের তিনটে বগি ছিল। গার্ড সেটা দেখে সঙ্গে সঙ্গে চালককে ফোন করেন। এর পর তাঁরা নেমে তিনটে বগি জুড়ে দেন। বড় বিপদ এড়ানো গিয়েছে। কোনও হতাহতের খবর নেই।”

Published by:

Share Link:

More Releted News:

একবালপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল অশান্তি, লাঠিচার্জ পুলিশের

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ