উচ্চ মাধ্যমিকে অতিরিক্ত পাতা বন্ধ, ১০ মিনিটের বিশেষ সুবিধা, আর কী কী নিয়ম?

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েকটা দিন। আগামী ১২ ফেব্রুয়ারি স্কুলজীবনের শেষ বড় পরীক্ষায় বসতে চলেছে রাজ্যের ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ২০২৫ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি। ফলে এ বছর পরীক্ষার ধরন ও নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। তৃতীয় সেমিস্টার এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হলেও, চতুর্থ সেমিস্টারে পরীক্ষার্থীদের লিখিত বা বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে।

মাধ্যমিক পরীক্ষার মতোই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্রব এবারও পরীক্ষাকে কেন্দ্র করে কড়া নির্দেশিকা জারি করেছে। এই নিয়মগুলি অমান্য করলে পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে। তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে কোন কোন বিষয়ের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি, তা এক নজরে দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: বাংলার কৃষক সমাজের কাছে বার্তা দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশ, নেতাজি ইন্ডোরে বসছে সম্মেলন

সবার আগে মনে রাখতে হবে, পরীক্ষাকেন্দ্রে কোনও অবস্থাতেই মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। যদি কারও কাছে মোবাইল ধরা পড়ে, তবে সঙ্গে সঙ্গেই তার পরীক্ষা বাতিল হতে পারে। একইভাবে স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর বা যে কোনও ধরনের ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষাকক্ষে নিষিদ্ধ। নকলের অভিযোগে প্রমাণিত হলে পরীক্ষার্থীকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী, চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে সকাল ১০ টায় এবং শেষ হবে দুপুর ১২ টায়। তবে পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে, অর্থাৎ সকাল ৯ টা ৫০ মিনিটে পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র তুলে দেওয়া হবে। সে কারণে নির্ধারিত সময়ের অনেক আগেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো অত্যন্ত জরুরি।

এবার উত্তরপত্রের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষার্থীরা অতিরিক্ত কাগজ ব্যবহার করতে পারবেন না। তাই অপ্রয়োজনীয় দীর্ঘ লেখা এড়িয়ে নির্দিষ্ট ও সংক্ষিপ্ত উত্তর লেখার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তর লেখার ক্ষেত্রে অবশ্য কিছুটা সুবিধাও রয়েছে। সংসদের নির্দেশ অনুযায়ী, দ্বিগুণ প্রশ্ন দেওয়া হবে এবং পরীক্ষার্থীরা তার মধ্যে থেকে নিজের পছন্দ অনুযায়ী প্রশ্ন বেছে উত্তর লেখার সুযোগ পাবে। অর্থাৎ চারটি প্রশ্নের মধ্যে যে কোনও দুটি প্রশ্নের উত্তর লিখতে পারবে পরীক্ষার্থীরা।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের