দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলার কৃষক সমাজের কাছে বার্তা দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশ, নেতাজি ইন্ডোরে বসছে সম্মেলন

নিজস্ব প্রতিনিধি:‌ এবারের রাজ্য বাজেটে কৃষক–ক্ষেতমজুরদের জন্য বরাদ্দ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাতে খুশি কৃষক সমাজ। এবার তাঁদের কাছে ডেকে আরও কিছু বার্তা দিতে চান মুখ্যমন্ত্রী। তাই তিনি নির্দেশ দেন, কৃষক–ক্ষেতমজুরদের নিয়ে একটা সম্মেলন করা হোক। আর তা নিয়ে এখন তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। যাতে জেলার কৃষক–ক্ষেতমজুরদের কলকাতায় নিয়ে আসা যায়। তাঁদের থাকা–খাওয়ার ব্যবস্থা করা এবং সুষ্ঠুভাবে তাঁরা নিজ নিজ জেলায় ফিরে যেতে পারেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তাই প্রস্তুতি এখন তুঙ্গে। কৃষক সমাজ এই খবর পেয়ে এখন বেজায় খুশি।

এদিকে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার কৃষক সমাজের কাছে বার্তা পৌঁছে দেওয়া থেকে শুরু করে তাঁদের অভাব–অভিযোগও শুনতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর নির্দেশে আগামী ১৫ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কৃষক–ক্ষেতমজুর সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজ্যের নানা প্রান্ত থেকে ওইদিন ১৫ হাজারের মতো কৃষক–ক্ষেতমজুর আসবেন। এই সম্মেলনে কৃষক সমাজের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেমন করে সাহায্যের হাত বাড়িয়ে রয়েছে এবং আগামী দিনে আরও কোন কোন সুযোগ–সুবিধা নিয়ে থাকবে সেটার সুস্পষ্ট বার্তা দেওয়া হবে।

অন্যদিকে এবারের রাজ্য বাজেটে কৃষক ও ক্ষেতমজুরদের বিরাট উন্নয়ন ও আর্থিক শ্রীবৃদ্ধির বিষয়টি ঘোষিত হয়েছে। বাংলার ক্ষেতমজুররা জীবিকা, কৃষি এবং সংশ্লিষ্ট কাজকর্মের উপর নির্ভরশীল। এভাবেই তাঁদের জীবন–জীবিকা নির্বাহ হয়। এই কথা মাথায় রেখেই রাজ্য বাজেটে বলা হয়েছে, ২ হাজার টাকা করে দুটি কিস্তিতে বার্ষিক মোট ৪ হাজার আর্থিক অনুদান কৃষকদের দেওয়া হবে। এই বিষয়ে তৃণমূলের কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের প্রধান পূর্ণেন্দু বসু বলেন, ‘‌আগামী ১৫ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিশাল কৃষক সমাজের কাছে বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচি। কৃষক, ক্ষেতমজুররা আমাদের পরিবার। তাঁদের সার্বিক উন্নতির জন্য মমতার বন্দ্যোপাধ্যায়ের সরকার ও দল সবরকমভাবে পাশে আছে।’‌

এছাড়া এই সম্মেলনে একদিকে কৃষক–ক্ষেতমজুরদের জন্য রাজ্য সরকারের উন্নয়নের বিষয়গুলি তুলে ধরা হবে। অপরদিকে সামনে আনা হবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কৃষকদের উপর অত্যাচারে ঘটনাগুলিও। আর তুলে ধরা হবে বাংলার কৃষকদের কেমন করে বঞ্চিত করছে মোদি সরকার। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ–সভাপতি জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, ‘‌বাংলা কৃষিপ্রধান রাজ্য। এখানে কৃষকদের আয় বৃদ্ধিতে শস্যবিমা, কৃষি–সরঞ্জাম কেনা–সহ একাধিক যুগান্তকারী পদক্ষেপ করেছে রাজ্য। এবারের বাজেটে ক্ষেতমজুরদের আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই বিধানসভা নির্বাচনের আগে কৃষক ও ক্ষেতমজুরদের নিয়ে নেতাজি ইন্ডোরের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’‌

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ