চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘সাফল্যের জন্য সবচেয়ে বেশি অবদান আমার’, অর্থনীতি নিয়ে পড়তে চান প্রথম স্থানাধিকারী

নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিকে (HS) প্রথম স্থান অর্জন করেছেন শুভ্রাংশু সর্দার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আবাসিক ছাত্র পেয়েছেন ৪৯৬ নম্বর। তিনি বলেন, তাঁর এই সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে তাঁর নিজের।

কৃতী ছাত্র জানান, তাঁর ভালোলাগে গান। স্কুলে নিজেদের ‘জোনাকি’ নামে একটি ব্যান্ড-ও ছিল। অসাধারণ সাফল্যের পেছনে রহস্যটা কী? শুভ্রাংশু বলেন, দিনে ৪ ঘণ্টা করে পড়াশোনা করতেন তিনি। তাঁর সাফল্যের পেছনে তাঁর নিজের অবদান সবচেয়ে বেশি, এমনটাই বলেন কৃতী। কারণ হিসেবে বলেন, ‘পরীক্ষাটা আমি দিয়েছি’। স্কুল, স্কুলের শিক্ষক এবং বাবা-মায়ের অবদান স্বীকার করেছেন পড়ুয়া। উল্লেখ্য, তাঁর বাবা গাড়ির চালক। ভাড়া দেন সবজি বহনের গাড়ি। মা সেলাই করেন। 

সকলের উদ্দেশে তাঁর বার্তা, পড়াশোনা করতে হবে। না খাটলে কিছু হয় না। এদিন কৃতী বলেন, স্কুল ব্যান্ডের লিড সিঙ্গার তিনিই। তাঁর ইচ্ছে অর্থনীতি নিয়ে পড়ার। ভবিষ্যতে গবেষণা করতে চান শুভ্রাংশু। উল্লেখ্য, উচ্চমাধ্যমিক স্তরে তাঁর বিভাগ ছিল ইকো সায়েন্স। বিষয় ছিল অর্থনীতি, অঙ্ক, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিসটিক্স।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি প্রার্থীর ‘‌নগ্ন’‌ ছবি দেখল দুর্গাপুর পশ্চিম, হাসির রোল উঠেছে জেলাজুড়ে

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সর্বস্বান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী, সাইবার প্রতারণায় কত খোয়ালেন?‌

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

‘উদ্ধব–স্ট্যালিন–অখিলেশ–তেজস্বী আমার সঙ্গে যোগাযোগ করেছে’,‌ নয়া ইঙ্গিত মমতার

প্রাক্তনকে চড় মারার চরম প্রতিশোধ! নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ