নাবালিকা স্ত্রী বাচ্চা প্রসব করতেই গ্রেফতার স্বামী, চাঞ্চল্য বাগদায়

নাবালিকা স্ত্রী গ্রেফতার হতেই গ্রেফতার স্বামী। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাবালিকা স্ত্রী গ্রেফতার হতেই গ্রেফতার স্বামী। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদায়। ক্ষমতা হাতে পেয়েই রাজ্যের একের পর এক উন্নয়নে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি গুণ্ডা, দুর্নীতি, অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা করেছেন। এছাড়া নাবালিকা বিয়ে আটকাতে পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, ‘এমন কিছু ঘটনা দেখলেই বাড়ি থেকে তুলে আনা হবে। যারা দুই বছর আগে নাবালিকাকে বিয়ে করেছিলেন, তাঁরাও ভাববেন না যে, বিয়ে করে পার পেয়ে যাবেন। সেই সম্ভাবনা কিন্তু একেবারেই নেই। তাঁদেরও বাড়ি থেকে তুলে আনা হবে।’

মুখ্যমন্ত্রীর এমন নির্দেশের পর থেকেই সজাগ পুলিশ। ময়দানে নেমে একের পর এক নাবালিকার বিয়ে রুখে দিচ্ছেন। এবার বাগদা থেকে চমকপ্রদ তথ্য সামনে এল। নাবালিকা স্ত্রী বাচ্চা প্রসব করতেই স্বামীকে গ্রেফতার করল পুলিশ। যেখানে নাবালিকাকে বিয়ে করলেই গ্রেফতার করা হচ্ছে, সেখানে নাবালিনা হচ্ছে মা। জানা গিয়েছে, সম্প্রতি বাগদা গ্রামীণ হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিল ওই নাবালিকা গৃহবধূ। হাসপাতালে তাঁর বয়স প্রকাশ পেতেই বাগদা থানার পুলিশকে খবর দেওয়া হয়। এরপরেই পুলিশ নাবালিকার স্বামীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম শুভান দাস। তাঁকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এর থেকে আর বেশি বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশ এখন নাবালিকার বিয়ে কবে হয়েছিল, তাঁকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল কিনা, সবটা জানার চেষ্টা করছে। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। প্রসঙ্গত, দিন কয়েক আগে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাবালিকা বিয়ে নিয়ে জানিয়েছিলেন, ‘আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আঠারো বছরের নিচে বিবাহতে আমরা প্রথম। আঠারো বছরের নিচের কন্যারা সন্তানের জন্ম দিচ্ছে। এই সরকার কাউকে ছাড়বে না। যারা আগে বিয়ে করেছেন, সেই স্বামীদেরও শোকজ চিঠি পাঠানো হবে। স্ত্রীর বয়স ১৮ বছর প্রমাণ করতে না পারলেই তাঁদের পকসো আইনে জেলে যেতে হবে।’

বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা, জমি দেবে সরকার, বড় ঘোষণা শুভেন্দুর

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

ভাড়া নিয়ে বিবাদ, প্রকাশ্য রাস্তায় চালকের সঙ্গে হাতাহাতি দুই তরুণীর

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

হারিয়ে যাওয়া রান্না, দুই বাংলার স্বাদের মিশেলে বানিয়ে নিন ‘ঘি তোপসে’

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ