‘আমি জীবিত,কে মৃত করল?’, ভোটার তালিকায় নাম না থাকায় বিপাকে বৃদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি, শিবপুর : রানাঘাট, ফরাক্কার পর এবার হাওড়া। এখানেও জীবিতকে মৃত বানানোর অভিযোগ উঠেছে। ২০২৫ সালে ভোটার তালিকায় নাম না থাকায় বিপাকে পড়েছেন শিবপুরের বৃদ্ধা শ্যামলী বন্দ্যোপাধ্যায়। জীবিত থাকার পরেও ভোটার তালিকায় নাম নেই ৬৮ বছরের বৃদ্ধার। নতুন করে নাম তুলতে হবে বলে জানিয়েছেন হাওড়ার ২৯৯ নম্বর বুথের বিএলও। নাম তোলার জন্য ফর্মও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে ২০০২ সালের ভোট দিয়েছেন। এখনও বহাল তবিয়েতে বেঁচে আছেন। অথচ ভোটার লিস্টে নেই তাঁর নাম। অর্থাৎ ভোটার লিস্টে তিনি মৃত। কী করে এই ঘটনবা ঘটল তা নিয়ে কিছুই বুঝতে পারছেন না বৃদ্ধা। শেষ যে তালিকা রয়েছে, সেখানে শ্যামলী  বন্দ্যোপাধ্যায়ের নাম ডিলিট হিসেবে লেখা রয়েছে। এই বিষয়ে শ্যামলী দেবী বলেছেন, তিনি তো জীবিত রয়েছেন। তাঁকে মৃত বানাল কে? কি করে কি হচ্ছে তা বুঝতে পারছেন না অসহায় বৃদ্ধা। তিনি নিজে অসুস্থ। তাঁর পক্ষে সম্ভব নয়, এটা নিয়ে ছোটাছুটি করা। তাঁকে মানসিকভাবে হয়রানির শিকার হতে হচ্ছে।এই বয়সে এসে এটা করা সম্ভব। সবকটি ভোট তিনি দিয়েছেন। তারপরেও কেন হল না। নতুন করে ফর্ম ফিলআপ করে তাঁকে জমা করতে হবে। এই রকম একাধিক মানুষের নাম বাদ গিয়েছে ভোটারলিস্ট থেকে। কোনও বৈধ ভোটার যাতে বাদ না যায়, সেদিকে নজর রাখার কথা বলেছে মুখ্যমন্ত্রী। তারপরেও মানসিক হয়রানির শিকার হতে হচ্ছে এমনই অনেককে।

মুর্শিদাবাদের ফরাক্কায় নির্বাচন কমিশনের নথি অনুযায়ী ভোটার তালিকায় ‘মৃত’ এক জীবিত ব্যক্তি। ফরাক্কার বাসিন্দা তোফিজুল হঠাৎই জীবিত অবস্থায় মৃত হয়ে গেলেন। এই ইমতিয়াজের নাম রয়েছে ২০০২ সালের ভোটার লিস্টে। ২০২৪ সালেও নাম রয়েছে। কিন্তু ২০২৫ সালের ভোটার তালিকায় ইমতিয়াজ আহমেদ মোল্লার নামের জায়গায় দেখাচ্ছে ‘মৃত’। এই অদ্ভুত ত্রুটি ঘিরে গভীর দুশ্চিন্তায় পড়েন তোফিজুল।পঞ্চায়েত সদস্য , প্রধান কারও কাছ থেকেই তিনি সমাধান পাননি। অবশেষে সমাধানের জন্য আসেন আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লার কাছে। তাঁর হস্তক্ষেপের পরই কিছুটা স্বস্তি মেলে তোফিজুলের।।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড