‘মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত’, বিজেপিকে নিশানা মমতার

‘মাথা ফাটিয়ে দিলেন আপনারা, মারলেন আপনারা। আর কমিশনে গিয়ে বলছেন তৃণমূল আক্রমণ করেছে। বিজেপি বিধায়ক কেন গ্রেফতার হবেন না?’ প্রশ্ন মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু চেষ্টা করেও রামনবমীর(Ram Navami) দিন বাংলাকে(Bengal) পুরোপুরি অশান্তি মুক্ত রাখা গেল না। বাংলার একাধিক জেলায় ঘটেছে অশান্তির নানা ঘটনা। এর মধ্যে সব থেকে বড় অশান্তির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ(Murshidabad) জেলার মাটিতে। খাস মুর্শিদাবাদ শহরের শক্তিপুরে সেই অশান্তির ঘটনা ঘটে। সেই ঘটনা নিয়ে এদিন সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একই সঙ্গে তিনি সাফ জানিয়েছেন, মুর্শিদাবাদের এই সংঘর্ষের ঘটনা পূর্ব পরিকল্পিত। মুখ্যমন্ত্রীর দাবি, যে ভাবে রামনবমীর ঠিক আগেই রাজ্য পুলিশের মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি পদে বদল ঘটিয়েছে নির্বাচন কমিশন সেটাই বলে দিচ্ছে যে, এই অশান্তি করার জন্যই ডিআইজি-কে সরানো হয়েছে। এদিন উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে মমতা এই প্রসঙ্গে সরব হন এবং একই সঙ্গে বিজেপি বিধায়কের গ্রেফতারের দাবিও জানিয়েছেন।  

এদিন মমতা বলেন, ‘এগুলো খুব স্পর্শকাতর জেলা। আমাদের অনেক কষ্ট করে সামলাতে হয়। মিছিল তো আমাদের লোকেরাও করেছে। এটা আপনাদের একার সম্পত্তি নয়। মিছিল তো প্রার্থনার জন্য, শান্তির জন্য করি। মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত! সংখ্যালঘুদের নামে মিথ্যা কথা বলতে বলা হয়েছে। পরশু দিনের ঘটনা কারা ঘটিয়েছিল? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি(BJP)। একই জায়গায় পরের দিন গিয়ে প্রথম আক্রমণ করল কারা? বিজেপির বিধায়ক দলবদল নিয়ে গেলেন। রামনবমী মিছিল করতে গিয়েছেন, অস্ত্র নিয়ে যেতে আপনাকে কে বলেছে? মাথা ফাটিয়ে দিলেন আপনারা, মারলেন আপনারা। আর কমিশনে গিয়ে বলছেন তৃণমূল(TMC) আক্রমণ করেছে। বিজেপি বিধায়ক কেন গ্রেফতার হবেন না? রামনবমীর মিছিল অস্ত্র নিয়ে করতে কে অধিকার দিয়েছে? ১৯ জন আহত। পুলিশকে মারধর করা হয়েছে। আমি বলব, এই অশান্তি করবে বলেই বিজেপি নাটক করে মুর্শিদাবাদের ডিআইজিকে সরিয়েছেন। ডিআইজি-কে বদল করলেন কেন? যে লোকটা জেলাটাকে চিনত, তাকে সরালেন কেন? কে আক্রমণ করার অধিকার দিয়েছে? মা দুর্গাই অধিকার দেয়নি। মা দুর্গা অসুর বধ করেছিল, আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মা দুর্গার প্রয়োজন আছে। আমার কাছে ছবি আছে। আমি উত্তেজনা ছড়াতে চাই না। রাম নবমীর আগের দিন কেন হঠাৎ করে ডিআইজি-কে সরিয়ে দিলেন? এই পরিকল্পনার জন্য?’

ইসলামাবাদের PIMS হাসপাতালে আগুন, মর্মান্তিক মৃত্যু অন্তত ১৪ সদ্যোজাতের

নিম্নচাপের প্রভাব কমলেও বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

৫৪ বছরে ফের ছাদনাতলায় অভিনেত্রী, মায়ের বিয়েতে সাক্ষী ছেলে, আড়ালেই রাখলেন বরের মুখ

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার পুলিশ কনস্টেবল

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি