দেশে প্রথম, মমতার বাংলায় ধান কেনায় স্বচ্ছতা বজায়ে চালু Biometric

চাষিদের কাছ থেকে সরাসরি শস্য ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে মমতার বাংলায় চালু হয়ে গেল Biometric পদ্ধতিতে যাচাইয়ের ব্যবস্থা। দেশেও প্রথম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে(India) প্রথম। বাংলায়(Bengal) প্রথম। চাষিদের(Farmers) কাছ থেকে সরাসরি শস্য ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলায় চালু হয়ে গেল Biometric পদ্ধতিতে যাচাইয়ের ব্যবস্থা। সেই ব্যবস্থা সর্বপ্রথম লাগু হচ্ছে চাষীদের কাছ থেকে সরাসরি ধান কেনার(Paddy Procurement) ক্ষেত্রে। এই ব্যবস্থা লাগু করতে রাজ্যের খাদ্য দফতরের(Food Department) অধীনে থাকা জেলার সব ক্রয় কেন্দ্রগুলিতে বা Common Procurement Center বা CPC-গুলিতে চাষিদের Aadhar Card’র Biometric যাচাই করতে ইতিমধ্যেই Scanner বসানো হয়েছে। স্বনির্ভর গোষ্ঠী, গ্রামীণ কৃষি সমবায় সংস্থা, ফারমার কোম্পানি প্রভৃতির মাধ্যমে ধান কেনার ক্ষেত্রেও আধারের বায়োমেট্রিক যাচাই ব্যবস্থা চালু করা হচ্ছে।  

আরও পড়ুন DEO-দের সর্বোচ্চ বেতন বেড়ে হল ২৫ হাজার টাকা

দেশের মধ্যে তো বটেই বাংলাতেও এই প্রথম খাদ্যশস্য কেনার ক্ষেত্রে আধার যাচাই ব্যবস্থা চালু করা হচ্ছে। রাজ্যের খাদ্যদফতরের অধীনস্থ অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগম বা Essential Commodity Supply Corporation যাকে অনেকেই ECSC বলে চেনেন সেই নিগমের সব জেলা আধিকারিকদের স্ক্যানার ক্রয় ও প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। কৃষি সমবায় সংস্থা, স্বনির্ভর গোষ্ঠী প্রভৃতির মাধ্যমে সরকারি সংস্থাগুলি ধান কেনে। অতীতে কৃষি সমবায় সংস্থার মাধ্যমে ধান কেনার ক্ষেত্রে কিছু অনিয়ম সরকারের নজরে এসেছিল। সরকার সেসব ক্ষেত্রে কড়া ব্যবস্থাও নিয়েছে। ভুয়ো চাষিদের নামে ধান কেনায় অনিয়ম অতীতে চিহ্নিত হয়েছে। এভাবে ধান বিক্রয়ে ফড়ে শ্রেণির তৎপরতা আটকাতে সরকার ইতিমধ্যেই কিছু কড়া ব্যবস্থা নিয়েছে। কিন্তু আধারের বায়োমেট্রিক যাচাই ব্যবস্থা এতদিন চালু ছিল না।

আরও পড়ুন হলদিয়া ও হরিণঘাটায় নতুন শিল্পতালুক, সিঙ্গুরে পাইকারি বাজার

নবান্ন সূত্রে খবর, এবারও কয়েকটি জেলায় বেশকিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্ধারিত সর্বোচ্চ ৪৫ কুইন্টালের অনেক বেশি ধান ক্রয়ের টাকা জমা পড়ার ঘটনা চিহ্নিত হয়েছে। খাদ্যমন্ত্রকের নির্দেশে বন্ধ করা হয়েছে সেইসব অ্যাকাউন্টে লেনদেন। এরপর সরকার আরও সক্রিয় হয়ে উঠেছে। কার্যত খাদ্য দফতরের সব আধিকারিকদের সাফ বুঝিয়ে দেওয়া হয়েছে যে আবারে ধান কেনার ক্ষেত্রে কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না। সব স্থানে স্ক্যানার ব্যবহার করে চাষিদের আধার যাচাই করা হবে।    

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বিপর্যয়, মন্দারমণিতে তলিয়ে গেলেন দুই পর্যটক

সাত সকালে ভয়ানক পথ দুর্ঘটনা! গাড়ির টায়ার ফেটে সোজা খাদে, নিহত ৪ ফটোগ্রাফার

বাচ্চাদের জন্য কেনাকাটা করতে গিয়ে ৭ টাকার লটারি কাটতেই ফিরল ভাগ্য, কোটিপতি পঞ্জাবের মহিলা

প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে ভাগীরথীতে তলিয়ে গেল কিশোর! বন্ধ কালনা-শান্তিপুর ফেরি পরিষেবা

পুত্রসন্তানের শখ মেটাতে ২০ হাজার টাকায় দুই শিশুকে কিনে ধৃত ব্যক্তি

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চারচাকা গাড়ি নিয়ে তাণ্ডব, ধরে ফেলতেই পুলিশ অফিসারকে মারধর, গ্রেফতার মদ্যপ যুবক

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে