মার্চে হাওড়া শহরে পানীয় জলের ঘাটতি মারাত্মক আকার নিতে পারে

মার্চ মাসের মাঝামাঝি নাগাদ হাওড়া শহরে পানীয় জলের সঙ্কট সর্বোচ্চ আকার নিতে পারে। অন্তত ১০ দিন পানীয় জলের Crisis Period চলতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পানীয় জলের সঙ্কটের(Drinking Water Crisis) মুখে দাঁড়িয়ে হাওড়া শহর(Howrah City)। আশঙ্কা মার্চ মাসের মাঝামাঝি নাগাদ শহরে পানীয় জলের ঘাটতি চরমে উঠতে পারে। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে এমনই আশঙ্কা করছেন হাওড়া পুরনিগমের(HMC) জল সরবরাহ বিভাগের কর্তারা। কারণ গঙ্গার(Ganges) জলস্তরের উচ্চতা কমে যাওয়া। এই কারণে এখনই প্রয়োজনের তুলনায় অন্তত ৪০ শতাংশ কম জল উত্তোলন হচ্ছে। ফলে মার্চের অন্তত ১০ দিন পানীয় জলের Crisis Period চলতে পারে হাওড়া শহরজুড়ে। এমনিতেই ভারত-বাংলাদেশ গঙ্গা জলবন্টন চুক্তির জন্য প্রতিবছর শীতকাকে শুখা মরশুমে এপার বাংলার গঙ্গা তীরবর্তী শহরগুলিতে পানীয় জলের সঙ্কট দেখা দেয়। হাওড়াতেও এই সময় পানীয় জলের অভাব থাকে। কিন্তু এবার সেই ছবি আরও সঙ্কটময় হয়ে উঠতে পারে বলেই মনে করছেন হাওড়া পুরনিগমের আধিকারিকেরা।  

হাওড়া পুরনিগম সূত্রে জানা গিয়েছে, এখন প্রতিদিনের প্রয়োজনের তুলনায় যে পরিমাণ জল নদী থেকে তোলা যাচ্ছে তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। গঙ্গার জলস্তর মাঝেমধ্যে এতটাই নেমে যাচ্ছে যে ইনটেক জেটিতে পাইপের মুখ বেরিয়ে আসছে। সেই সময় চাইলেও জল তোলা সম্ভব হচ্ছে না। তাতেই অন্তত ৪০ শতাংশ ঘাটতি হচ্ছে প্রতিদিনের জলের জোগানে। তাতে পরিস্রুত জলের সরবরাহ যেমন কমছে, তেমনই অনেক জায়গায় জলের ফ্লো কমে আসছে। এখন নিত্যদিন হাওড়া পুরনিগম এলাকার ৫০টি ওয়ার্ডে প্রতিদিন ৮০ মিলিয়ন গ্যালন জল পরিশোধনের পরিকাঠামো রয়েছে। প্রয়োজন অনুযায়ী সরবরাহ এবং উদ্বৃত্ত জল রিজার্ভারে স্টোর হওয়ার কথা। কিন্তু সংরক্ষণ তো দূর অস্ত, পরিশোধিত জলের পরিমাণ কমে ৪৫ এমজিডি হয়ে গিয়েছে। গরমের আগেই যদি এই অবস্থা হয়, তাহলে মার্চ মাসে সঙ্কট যে আরও বাড়বে, সেটা বলাই বাহুল্য। মার্চ মাসের ৬ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত ঘাটতি সর্বোচ্চ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের