পিছিয়ে গেল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের দিন

প্রধানমন্ত্রীর দফতর থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস (VANDE BHARAT EXPRESS) উদ্বোধন হওয়ার কথা ছিল আগামী ১৫ মে। কথা ছিল আগামী সোমবার ১৪টি এসি চেয়ার কার ও ২টি এক্সিকিউটিভ চেয়ার কার বিশিষ্ট এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইতিমধ্যেই হয়ে গিয়েছে ট্রায়াল রান। তবে ১৫ মে হচ্ছে না উদ্বোধন। তা হবে ১৮ মে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, প্রধানমন্ত্রীর দফতর থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। উল্লেখ্য, যাত্রাপথে ট্রেন দাঁড়াবে খড়গপুর, ভদ্রক, বালাসোর, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোডে। যাত্রাপথ মোট ৫০০ কিলমিটার। গড় গতি থাকবে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। মানে যাত্রাপথে মোট সময় প্রায় সাড়ে ৬ ঘণ্টা।

জানা গিয়েছে, খড়গপুর ডিভিশন থেকে এই ট্রেন পরিচালনার কথা থাকলেও তা উদ্বোধন হবে ওড়িশা থেকে। হাওড়া থেকে ট্রেন ছাড়বে সকাল ৬টা ২০ নাগাদ। ট্রেন পুরী পৌঁছাবে দুপুর ১২টা ৩৫ নাগাদ। আবার পুরী থেকে ছাড়বে দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ। হাওড়া আসবে সন্ধ্যা সাড়ে৮টা নাগাদ।

উল্লেখ্য, বন্দে ভারতের হাওড়া-পুরী ট্রেনে চাপতে পারবেন ১ হাজার ১২৮ জন যাত্রী। প্রধানমন্ত্রীর হাত ধরে আগামী ১৮ মে উদ্বোধন হবে কলকাতা মেট্রোর (KOLKATA METRO) কবি সুভাষ (গড়িয়া) থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) রুট।

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, প্রেসিডেন্ট মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর

‘এক ভারত, অনেক পরম্পরা’, মহাকাল মন্দিরের প্রসাদে ঠাঁই হল ইডলি-সম্বরের

৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা ও প্রাণনাশের হুমকি, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ ব্যবসায়ীর

বর্ষার সন্ধ্যায় জমে উঠুক আড্ডা, বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে মোচার চপ

বিমানবন্দরে আমির-গৌরীর ছবি তুলতেই ভয়ে শিউরে উঠল নায়কের সৎ-ছেলে, কী এমন ঘটল?

পুলিশের ভয়ে চুরির গয়না ও নগট টাকা ফিরিয়ে দিল চোরেরা! তাজ্জব কাণ্ড নদিয়ায়

একই পরোটার মধ্যে পাবেন চার রকমের স্বাদ, কীভাবে বানাবেন জেনে নিন

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

‘শুনানি’ চলাকালীন আর শোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের

আরশোলাদের সংসদ অভিযানে দিল্লি পুলিশের ‘জুলুম’ নিয়ে সাফাই নাড্ডার