শিলান্যাস করেছিলেন বুদ্ধ, বুধবার বোয়ালঘাটা সেতু উদ্বোধনে মমতা

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া এবং মিনাখাঁ বিধানসভার সংযোগস্থল বিদ্যাধরী নদীর উপর অবস্থিত বোয়ালঘাটা সেতু।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান।  অবশেষে চালু হতে চলেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে  বিদ্যাধরী নদীর উপরে বোয়ালঘাটা সেতু। আগামী বুধবার ভার্চুয়াল মাধ্যমে এই সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সুন্দরবন অঞ্চলে এই সেতু চালু হলে সুবিধা পাবেন লক্ষাধিক মানুষ।  উদ্বোধনের আগে মঙ্গলবার শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নেওয়া হয়।

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া এবং মিনাখাঁ বিধানসভার সংযোগস্থল বিদ্যাধরী নদীর উপর অবস্থিত বোয়ালঘাটা সেতু। পূর্বের বামফ্রন্ট সরকারের মুখ্যম্নত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ২০০৫ সালে সেতুটির শিলান্যাস করেন। সেই শিলান্যাস করার পর কেটে গিয়েছে বহু বছর। অবশেষে ২০২২ সালে এসে প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেই সেতুর উদ্বোধন হতে চলেছে বুধবার। উদ্বোধন করবেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে বর্ধমান জেলা সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বর্ধমানের প্রশাসনিক সভা থেকে বসিরহাটের বোয়ালঘাটা সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি। ভার্চুয়ালি বেলা ১টা নাগাদ সেতুটির উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। সেতুর উদ্বোধনের দিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, খাদ্য দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ। এছাড়াও উপস্থিত থাকবেন জেলাশাসক, মহকুমাশাসক এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকরা।

সূত্র মারফত জানা গিয়েছে, দীর্ঘদিন জমিজটে আটকে থাকায় সেতুটি চালু করা সম্ভব হয়নি। অবশেষে সেই জট কাটানো সম্ভব হয়েছে। আর তাই ৩০০ ফুট লম্বা এবং প্রায় ২৫ ফুট চ‌ওড়া সেতুটি এবার সাধারণ মানুষের জন্য চালু করা হচ্ছে। সেতুটি তৈরি করতে খরচ হয়েছে আনুমানিক ১৫ কোটি টাকা। বুধবার বোয়ালঘাটা সেতুটি চালু হলে ৩ লাখ মানুষ সুবিধা ভোগ করতে পারবেন।

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজ রাতে ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না, যা ঘটবে শুনলে চমকে যাবেন

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!