অমানবিক দৃশ্য! দীর্ঘক্ষণ রেললাইনে দেহ, ঘুরেও দেখল না কেউ, আত্মহত্যা নাকি খুন?

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি : সাতসকালে অমানবিক দৃশ্য রেললাইনের ধারে। লাইন দিয়ে একের পর এক ট্রেন চলে যাচ্ছে, সকলেরই নজরে আসছে খণ্ডবিখণ্ড দেহটি। কিন্তু কেউ এগিয়ে এসে ব্যবস্থাও নিচ্ছে না। মঙ্গলবার সকালে এমনি দৃশ্য দেখা গেল সমুদ্রগড় স্টেশন কলোনি মাছ বাজার এলাকায়।মৃতের নাম রানী হাজরা (২৫)।

জানা গিয়েছে, মঙ্গলবার সাত সকালে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ওই গৃহবধূর। তাঁর বাড়ি সমুদ্রগড় স্টেশন কলোনি মাছ বাজার এলাকায়। এদিন সকালে ট্রেনে কাটা পড়ার পর দীর্ঘক্ষণ রেললাইনের ওপরেই পড়েছিল দেহ। ওই লাইন এবং তার আশে পাশের লাইন দিয়ে যাচ্ছে একের এর পর এক ট্রেন। বিষয়টি দেখেও যেন কারও নজরে আসছে না। ঘটনা দেখে অনেকেই রেল পুলিশের কর্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানী হাজরা পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনা ঘটিয়েছে। পরবর্তী সময় বেশ কয়েক ঘন্টা পর এলাকায় পৌঁছায় পুলিশ। ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। মঙ্গলবার মৃত এই গৃহবধূর মা অভিযোগ তোলেন মেয়েকে তার স্বামী নানান বিষয় নিয়ে সন্দেহ করত। সোমবারও মারধর করেছে। অসম্মান করেছে।  সেই কারণেই মেয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এই ঘটনাটি কখন ঘটেছে, সেই বিষয়ে নিশ্চিত হতে পারছে না পুলিশ। তা জানতে পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। মৃতার স্বামীর সঙ্গেও কথা বলছে পুলিশ। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিঊি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ওই গৃহবধূ আত্মহত্যা করেছে নাকি কেউ তাঁকে মেরে ফেলে গেছে সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক