সামনেই মাধ্যমিক! কিছু জেলায় বন্ধ থাকবে ইন্টারনেট

রাজ্য সরকার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা(Madhyamik Examination)। ঠিক তার আগে রাজ্য স্বরাষ্ট্র দফতর জারি করে দিল বিশেষ বিজ্ঞপ্তি। আর সেই বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে আগামী কয়েক দিন কিছু কিছু জেলায় রাতের দিকে ইন্টারনেট পরিষেবা(Internet Service) বন্ধ রাখা হবে। বন্ধ থাকবে হোয়াটসঅ্যাপে(Whatsapp) ভিডিও বা ভয়েস কলও(Voice Call)। মূলত মাধ্যমিকের প্রশ্ন ফাঁস রুখতেই এই পদক্ষেপ করা হচ্ছে বলা জানানো হয়েছে।  যে সব জেলায় এদিন রাত থেকেই ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকতে চলেছে তার মধ্যে থাকছে, দুই ২৪ পরগনা, বীরভূম, মালদা, এবং মুর্শিদাবাদ। এই পরিষেবা বন্ধ রাখবে রাজ্য সরকারই। তবে নবান্ন(Nabanna) সূত্রে জানা গিয়েছে আগামিকাল এই তালিকায় আরও কিছু জেলাকে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে সেই সব জেলাগুলিতে রাতে নয়, ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে দিনের বেলায়। সকাল ১১টা থেকে দুপুর সওয়া ৩টে পর্যন্ত। যে কদিন মাধ্যমিক পরীক্ষা চলবে ততদিন এই ব্যবস্থা কার্যকর হবে। পরীক্ষা কেন্দ্রের আশপাশ এলাকা থেকে সাধারন ভয়েস ফোন কল অবশ্য করা যাবে। 

বিগত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে হোয়াটসঅ্যাপে থাকা নানা গ্রুপের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। যদিও সেই সব প্রশ্ন মূল প্রশ্নপত্রের সঙ্গে মেলেনি কোথাও। প্রতিটি ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, পরীক্ষার্থীদের যে প্রশ্ন দেওয়া হয়েছে আর যে প্রশ্ন ফাঁস হয়েছে তার মধ্যে কোনও মিল নেই। যদিও বেসরকারি মতে পুরো প্রশ্ন না মিললেও কিছু কিছু অংশ মিলে গিয়েছে। আর এই জায়গাতেই রাজ্য সরকার বাড়তি সতর্কতা নিচ্ছে। গতবছরও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে ইন্টারনেট পরিষেবা বেশ কিছু জেলায় বন্ধ রাখা হয়েছিল। তবে তা ছিল অঘোষিত ভাবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণের মাধ্যমে। কিন্তু এবার রাজ্য সরকার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। সম্ভবত উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়েও এই একই পথে হাঁটা দিতে পারে রাজ্য সরকার।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান