২৪ ঘন্টা পেরিয়েও পতাকা বিড়ির কারখানায় অব্যাহত আয়কর তল্লাশি

বুধবার পতাকা গোষ্ঠীর প্রধান কার্যালয় কলকাতার মির্জা গালিব স্ট্রিটের অফিসেও তল্লাশি চালান তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও পতাকা বিড়ি ফ্যাক্টরিতে (Pataka Biri Factory) এখনও চলছে তল্লাশি। আয়কর দফতরের আধিকারিকরা বুধবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করেছেন যা বৃহস্পতিবার সকালেও জারি রেখেছেন তাঁরা। যার ফলে রহস্য ঘনীভূত হচ্ছে।

বুধবার সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে মুর্শিদাবাদের সুতির অরঙ্গাবাদে অবস্থিত পতাকা বিড়ি সংস্থার অফিসে আসেন আয়কর দফতরের আধিকারিকদের একটি দল। বেশ কয়েকটি গাড়িতে চেপে তাঁরা আসেন। প্রথমে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা অফিস চত্বর ঘিরে ফেলে। তার পর আয়কর দফতরের আধিকারিকরা অফিসের ভিতরে ঢুকে তল্লাশি অভিযান শুরু করে। কিন্তু ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও বৃহস্পতিবার সকালেও সুতির অরঙ্গাবাদ পতাকা বিড়ি ফ্যাক্টরির অফিসে জারি রয়েছে আয়কর দফতরের আধিকারিকদের তল্লাশি। শুধু অরঙ্গাবাদ নয়, সামসেরগঞ্জেও পতাকা বিড়ির অফিসে তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে।

বুধবার পতাকা গোষ্ঠীর প্রধান কার্যালয় কলকাতার মির্জা গালিব স্ট্রিটের অফিসেও তল্লাশি চালান তদন্তকারীরা। পতাকা সংস্থার মোট ৮টি অফিসে একযোগে তল্লাশি অভিযান শুরু করেন আয়কর দফতরের আধিকারিকরা। বুধবার মুর্শিদাবাদে বিড়ি কারখানার বাইরে বাহিনীর জওয়ান মোতায়েন থাকায় ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি শ্রমিকদের। ফলে বাইরে ঠায় দাঁড়িয়ে থাকেন তাঁরা। এর ফলে সাময়িক উত্তেজনা তৈরি হয়। ওইদিন মালদহের কালিয়াচক থানার সুলতানগঞ্জে পতাকা সংস্থার বিড়ি কারখানা ও অফিসে আয়কর দফতরের আধিকারিকরা হানা দেন। বুধবার সকালে ৭টি গাড়িতে আয়কর দফতরের আধিকারিকদের ২৭ জনের একটি দল তল্লাশি অভিযানে নামে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় চলে তল্লাশি।

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়