চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউনিয়ন রুম থেকে ঝিলপাড়ের ওয়াশরুম…যাদবপুর কাণ্ডে কী বলছে ফুটেজ?

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রী মৃত্যুর কিনারা করতে তৎপর পুলিশ। বিশ্ববিদ্যালয়ের ভেতরের ৪ নম্বর গেটের কাছে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ক্যামেরাতেই মৃত ছাত্রীর গতিবিধি ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে চাইছে, ইউনিয়ন রুমের পাশে সরু গলিতে কখন ঢুকেছিলেন ওই তরুণী। কোন সময়ে সেই জায়গায় এসেছিলেন। পাশাপাশি তিনি ইউনিয়ন রুম থেকে এসেছিলেন নাকি অনুষ্ঠানস্থল থেকে এসেছিলেন সবটাই জানার চেষ্টা চলছে।

ইউনিয়ন রুমের পাশে সরু গলির একদম শেষেই রয়েছে ওয়াশরুম। তার পাশেই রয়েছে পুকুরের অংশ। ওই গলিতে তিনি একা এসেছিলেন নাকি তার সঙ্গে কেউ ছিল সবটাই জানতে খতিয়ে দেখা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে ওয়াশরুমের সিঁড়ি থেকে জলে পড়ে যাওয়ার অংশ। ওয়াশরুমের পাশে ঝিলের জলের অংশে ব্যারকেড করা রয়েছে। তাহলে ব্যারিকেড পেরিয়ে কিভাবে ওই ছাত্রী জলে পড়ে গেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। গোটা বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ দেখার সঙ্গে সঙ্গে ইউনিয়ন রুমের এলাকা ও ৪ নম্বর গেটের কাছে সিসিটিভি ফুটেজ এখন পুলিশের হাতিয়ার। এটা দেখেই পুলিশ জানতে চািছে, এত রাতে পুকুর পাড়ে কেন গিয়েছিলেন ছাত্রী।

বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ড্রামা বিভাগের একটি অনুষ্ঠান চলছিল। সেই সময় ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হল তৃতীয়বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রীর দেহ। অনুষ্ঠান চলাকালীন রাত সাড়ে ১০টা নাগাদ কারও নজরে পড়ে কলা বিভাগের ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুরে কেউ ভাসছেন।সহপাঠিরা অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে। প্রথমে তাঁরাই তাঁকে সিপিআর দেয়। শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই বলে জানা যাচ্ছে। পোশাকেও কোনও অসংলগ্নতা ছিল না বলে জানা গিয়েছে। দ্রুত বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমাণ জলে ডুবেই মৃত্যু হয়েছে অনামিকার। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

বাঙালি ওসিদে’র আজীবন চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশ–গ্রিন পুলিশদের নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

‘মাছটা খেয়ে দেখবেন নাকি?’, মোদিকে তোপ মমতার

‘বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল পথে পরিচালিত করে বিজেপি’, তোপ অভিষেকের

২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে ব্যবসায়ী জয় কামদারকে রাখার নির্দেশ আদালতের

অভিষেকের রানিবাঁধের সভার আগেই ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগ রাজ্য কমিটির সদস্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ