আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজত অনুব্রত মণ্ডলের

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ফের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার আসানসোলের সিবিআই আদালত বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এদিন অনুব্রতের তরফে জামিনের কোনও আবেদন করা হয়নি আদালতে।

সিবিআই আধিকারিক সুশান্ত ভট্টাচার্যকে ডেকে পাঠান বিচারক। তাঁর কাছে জানতে চান গত ১৪ দিনে তদন্তের কী অগ্রগতি হয়েছে সেই বিষয়ে। বিচারকের প্রশ্নের প্রেক্ষিতে এদিন আসানসোল আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দেয়। বেশকিছুক্ষণ ধরে শুনানি চলার পর বিচারক ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন অনুব্রত মণ্ডলকে।

প্রসঙ্গত এর আগে গত ৫ জানুয়ারি অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল। সেদিন তিহার জেল থেকে ভার্চুয়ালি পেশ করা হয়েছিল কেষতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকেও। কিন্তু বিচারক দুজনকেই  ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। বৃহস্পতিবার সেই হেফাজতের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আবার অনুব্রত মণ্ডলকে আদালতে তোলা হয়েছিল। এদিন আবার তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। কবে জেল থেকে ছাড়া পাবেন বীরভূমের কেষ্ট তা এখনও স্পষ্ট নয়। সামনের পঞ্চায়েত নির্বাচনের আগে অনুব্রত মণ্ডল ছাড়া না পেলে কেষ্টহীন হবে বীরভূমের নির্বাচন।

অন্যদিকে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া সংক্রান্ত মামলার শুনানি রয়েছে আগামী ২৩ জানুয়ারি। দিল্লি হাইকোর্টে (Delhi Highcourt) হবে সেই মামলার শুনানি। পাশাপাশি, কলকাতা হাইকোর্টেও অনুব্রতর জামিন মামলার শুনানি রয়েছে। ৬ ফেব্রুয়ারি সেই মামলার শুনানি হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ