মুর্শিদাবাদের গর্ব জাকির, পূর্ণমন্ত্রী করতে মমতার কাছে আর্জি অধীরের

জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হুসেন জিতেছেন ৯২ হাজার ৬১৩ ভোটের ব্যবধানে

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি নিমতিতা স্টেশনে আচমকই বোমার আঘাতে গুরুতর আহত হন রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী। জাকির হুসেনের ঘটনায় নির্বাচনের আগেই রাজ্যে নড়েচড়ে বসে প্রশাসন। কিন্তু সেই প্রতিকূলতা কাটিয়ে ২০২১-এর নির্বাচনে ভোটে লড়তে ময়দানে নামেন জাকির। কিন্তু করোনা সংক্রমণ ও ইদের জন্য পিছিয়ে যায় জঙ্গিপুরের ভোট। গত ৩০ সেপ্টেম্বর জঙ্গিপুরের নির্বাচন হয়। আর সেই ভোটে বিপুল জনাদেশ পেয়ে ফের জঙ্গিপুরের বিধায়ক জাকির হুসেন। আর সেই জাকিরের জন্যই জঙ্গিপুর আসনে প্রার্থী দেয়নি কংগ্রেস। আর জাকিরকে পূর্ণমন্ত্রী করুক মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এমনই আর্জি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চোধুরী।

সোমবার বহরমপুরে কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর জানিয়েছেন, ‘জঙ্গিপুরে বিশাল জয় পেয়েছেন জাকির। ওখানে কংগ্রেস প্রার্থী দেয়নি। কংগ্রেস কর্মীরাও জাকিরকে ভোট দিয়েছেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও জাকির জিতেছেন। ওঁর ভাল দিকটা দেখেই নিশ্চয় মানুষ এত ভোট দিয়েছেন। মুর্শিদাবাদের মানুষ হিসাবে জাকিরকে মন্ত্রীসভায় জায়গা দেওয়ার দাবি জানাচ্ছি।’ জাকিরের জনপ্রিয়তা নিয়ে ধারণা রয়েছে সকলের। নির্বাচনে সেভাবে প্রচার করতে পারেননি জাকির শারীরিক অসুস্থতার জন্যই। কিন্তু তাও বিপুল ভোট পেয়েছেন তিনি। গত বিধানসভা নির্বাচনে জঙ্গিপুর আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন জাকির হুসেন। ভোটে জেতার পর রাজ্যের শ্রম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় জাকিরকে। তাই জঙ্গিপুরে বিপুল ভোটে জয় পাওয়ার জন্য মমতার মন্ত্রিসভায় তাঁকে পূর্ণমন্ত্রী করার আর্জি জানিয়েছেন অধীর।

জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হুসেন জিতেছেন ৯২ হাজার ৬১৩ ভোটের ব্যবধানে।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার