পাহাড়ে জনপ্রিয় পেল্লাই চমচম ! শুনলেই জিভে জল পর্যটকদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বিখ্যাত চমচম।  নাম শুনলেই জিভে জল আসে আট থেকে আশি বাসিন্দাদের । কিন্তু লাটাগুড়ির চমচম শুধু স্বাদে নয় চমকে দেয় তার আকারে। শীতের বিকেলে  পেল্লাই সাইজের চমচম বিক্রি হচ্ছে উত্তরবঙ্গের প্রতিটি মিষ্টির দোকানে। আর তা কিনতে উপচে পড়ছে স্থানীয়দের পাশাপাশি পর্যটকেদের ভিড়।

বাঙালিদের বারো মাসের তেরো পার্বণ । আর এখন চলছে বড়দিন মরশুম। এই সময়ে লাটাগুড়িতে এই পেল্লাই চমচম কিনতে বাড়ছে  পর্যটকদের ভিড় । প্রতিবছরের মত এবার দেখা গিয়েছে একই ছবি । অতিকায়  আকার হল চমচমের। ২০০০ সাল থেকে এখানে এই চমচম তৈরি হয়ে আসছে । তবে সেইসময় চমচমের আকার ছোট থাকলে বর্তমানে জনপ্রিয়তার জেরে বেড়েছে আকৃতি । আর বড়দিন এলেই এই পেল্লাই চমচমের বিক্রি দ্বিগুণ হয়ে গিয়েছে ।

এই প্রসঙ্গে এক মিষ্টান্ন ব্যবসায়ী জানিয়েছেন, ‘৩০০ গ্রামের চমচমের দাম ২০০ টাকা। ৫০০ গ্রামের দাম  ৩০০ টাকা এবং এক কেজি ওজনের দাম হবে ৫০০ থেকে ৬০০ টাকা ।‘ আর লাটাগুড়ি থেকে চমচম কিনে বেশ আনন্দিত পর্যটকেরা । কলকাতা থেকে বেড়াতে আসা এক পর্যটক জানিয়েছেন, ‘বেড়াতে এসে পেল্লাই চমচম খেলাম। বাড়ির জন্য নিয়ে যাব।‘ একথায় বলা যায়, পর্যটকদের কাছে বর্তমানে  আকর্ষণীয় হয়ে উঠেছে পেল্লাই চমচম ।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩