বন্যপ্রাণীর বিরক্ত করে ছবি-রিলস তুললেই নেওয়া হবে আইনি ব্যবস্থা! কড়া হুঁশিয়ারিতে বনদফতর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সবুজের চাদরে মোড়া ডুয়ার্সের জঙ্গল লাগোয়া জাতীয় সড়ক। একদিকে পাহাড়ি বাতাস, অন্যদিকে গভীর অরণ্যের রহস্য, এই সৌন্দর্যের টানেই প্রতিদিন ভিড় জমাচ্ছেন পর্যটকরা। কিন্তু সেই মুগ্ধতার আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য একটি ভুল সেলফি মুহূর্তেই বদলে দিতে পারে জীবন-মৃত্যুর হিসাব।

গরুমারা ও চাপড়ামারি জঙ্গল সংলগ্ন এই সড়কে এখন প্রায়ই দেখা মিলছে হাতি, হরিণ, গরু-সহ নানা বন্যপ্রাণীর। আর ঠিক সেই মুহূর্তেই শুরু হয় মোবাইল ক্যামেরার দৌরাত্ম্য। কেউ গাড়ি থামিয়ে, কেউ আবার হঠাৎ রাস্তায় নেমে প্রাণীদের একেবারে কাছে গিয়ে ছবি তুলছেন, রিল বানাচ্ছেন যা পরিণত হচ্ছে মারাত্মক বিপদের কারণ। বনদফতরের আধিকারিকদের মতে, এই ধরনের আচরণ শুধু অবিবেচক নয়, আইনত দণ্ডনীয় অপরাধও। গরুমারা ডিভিশনের এডিএফও রাজীব দেব স্পষ্ট জানিয়েছেন, “বন্যপ্রাণীর খুব কাছে যাওয়া, ফ্ল্যাশ ব্যবহার করা বা তাদের চলাচলে বাধা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এতে প্রাণীরা উত্তেজিত হয়ে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।”

আরও পড়ুনঃ অ্যালার্জিতে নাজেহাল, চিকিৎসকদের তৎপরতায় প্রাণরক্ষা BSF অফিসারের

সম্প্রতি এই এলাকায় এমন আচরণের জন্য পাঁচটি পর্যটক গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এক বাইক আরোহী হাতির ছবি তুলতে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যান হাতিটি হঠাৎই তাঁর দিকে তেড়ে আসে। এই ঘটনার পর থেকেই গরুমারা-চাপড়ামারি সংলগ্ন এলাকায় টহল আরও বাড়িয়েছে বনদফতর। বসানো হয়েছে নজরদারি। তবে শুধু প্রশাসনের কড়াকড়িই যথেষ্ট নয়, প্রয়োজন সাধারণ মানুষের সচেতনতা। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যতটা জরুরি, ততটাই জরুরি তার সীমারেখা বোঝা। এক মুহূর্তের ‘পারফেক্ট শট’ যেন জীবনের শেষ ছবি না হয়ে দাঁড়ায়—এই বার্তাই এখন ডুয়ার্সের জঙ্গল থেকে জোরালোভাবে ভেসে আসছে।

যশোর রোডে গাছের ডাল ভেঙে নিহত যুবকের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্যের

সহজেই কমবে শরীরের বাড়তি চর্বি! বানিয়ে নিন ১০টি সুষম ও প্রোটিনসমৃদ্ধ নৈশভোজ

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

রাহু-চন্দ্রের ভয়ঙ্কর গ্রহণ যোগ, আগামী কয়েকদিন সাবধানে থাকুন ৩ রাশির জাতকরা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই

প্রেমের মর্মান্তিক পরিণতি! বিয়ের ৩ বছরের মাথায় তরুণীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য হরিণঘাটায়

এসআইআর পর্বে নাম বাদ গেলেই রেশন বন্ধ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের

দত্তপুকুরে গেঞ্জি কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণে নিহত ১, আটক মালিক

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী