জলপাইগুড়িতে সেচ মন্ত্রীর উপস্থিতিতে শিলান্যাস বিরুবাগ সেচ প্রকল্পের

Share:

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি: দীর্ঘ দিনের দাবী পূরণ।অবশেষে সেচ মন্ত্রীসেচ মন্ত্রীর উপস্থিতিতে শিলান্যাস হল বিরুবাগ সেচ প্রকল্পের। এবার উপকৃত হবেন ত্রিশ হাজারের বেশি মানুষ।জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের উত্তর খট্টিমারীর বীরুবাগ ক্যানেলের সংস্কারের কাজ শুরু হলো মঙ্গলবার। এদিন উত্তর খট্টিমারি এলাকায় ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কাজের শুভ শিলান্যাস করেন সেচ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক(Minister Partha Bhowmick)।

উল্লেখ্য, এই ক্যানেল দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় অবশেষে সেচ ও জলপথ দপ্তরের উদ্যোগে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে বীরুবাগ ক্যানেলের সংস্কারের কাজ শুরু হলো। এরফলে উপকৃত হবেন চারটি গ্ৰাম পঞ্চায়েত এলাকার ত্রিশ হাজারের বেশি মানুষ। পাশাপাশি ১২৪৪ হেক্টর এলাকায় কৃষি কাজে সেচের সুবিধা হবে। এক বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেচ দপ্তরের আধিকারিকদের পাশাপাশি জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসু, ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান রাজেশ সিং, জেলা পরিষদের নব নির্বাচিত তিন প্রতিনিধি নূরজাহান বেগম, মমতা সরকার বৈদ্য ও দিনেশ মজুমদার সহ স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত এলাকার নবনির্বাচিত জনপ্রতিনিধিরা।

উল্লেখ্য ,উত্তরবঙ্গের(North Bengal) বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গতকাল শিলিগুড়িতে আসেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এরপর গতকাল শিলিগুড়িতে গুরুত্বপূর্ণ বৈঠকের পর আলিপুরদুয়ারে যান তিনি। আজকে আলিপুরদুয়ার(Alipurduar) জেলার বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর ধূপগুড়িতে আসেন মন্ত্রী। এখান থেকে তিনি কলকাতার উদ্দেশে রওনা দেন।

দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন ‘পাথর সম্রাট টুলু মণ্ডল? সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

বড়সড় ভাঙন, সুর বদলে মমতার প্রশংসা ঋত শিবিরে থাকা একাধিক বিধায়কের

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে এবার নতুন চমক,পর্যটকদের জন্য একগুচ্ছ পরিকল্পনা রাজ্য সরকারের

‘এক্সপ্রেসওয়েতে ঘন্টায় ১২০ কিমি গতি পর্যন্ত চলাচলকারী গাড়িকে জরিমানা নয়’, নির্দেশ গড়কড়ির

শ্রীরামপুরে সঙ্গী যুবতীর পেটে কাঁচি ঢুকিয়ে দিল যুবক , গ্রেফতার অভিযুক্ত

বাবা-মার চোখের আড়াল হতেই বিপত্তি! বাড়ির পাশের জলাশয়ে ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর

পোলার্ডের নতুন ইনিংস শুরু, মালিঙ্গা-সহ তিন কোচকে সরিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স

‘বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দেব’, রায়গঞ্জে ঘোষণা শুভেন্দুর

ইউক্রেনের রেল স্টেশনের প্ল্যাটফর্মে আছড়ে পড়ল রুশ ড্রোন, নিহত কমপক্ষে ১৩

হাইকোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের, কলকাতার পুরভোট নিয়ে অন্তর্বর্তী আদেশের আর্জি খারিজ

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির

দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য! একই ফ্ল্যাটে তিন ভাই-বোনকে যেভাবে দেখল পুলিশ…

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও