হুমায়ুনের পার্টির জেলা সভাপতি–সহ ৩০০ নেতা–কর্মী তৃণমূলে, মমতার সভায় যোগদান

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, সোমবার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সমুদ্রগড় হাইস্কুল ফুটবল ময়দান থেকে সভা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানেই দেখা গেল, হুমায়ুন কবীরের দলে ব্যাপক ভাঙন। খোদ জনতা উন্নয়ন পার্টির জেলা সভাপতি–সহ ৩০০ জন নেতা–কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। মুখ্যমন্ত্রীর সভায় এই যোগদান দেখা দেয়। এভাবেই পাল্টা চাপে ফেলে দেন হুমায়ুনকে। বুঝিয়ে দেন, এসব করে লাভ হবে না। মানুষ তাঁর উপরই ভরসা করেন।

এদিকে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হুমায়ুন কবীরের দলে ভাঙন ধরিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী। আজ, সোমবার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুর্বস্থলীর সভায় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন জনতা উন্নয়ন পার্টির পূর্ব বর্ধমানের জেলা সভাপতি পঙ্কজ গঙ্গোপাধ্যায়–সহ ৩০০ নেতা–কর্মী। যে তৃণমূলকে গদিচ্যুত করার জন্য হুঙ্কার ছেড়ে হুমায়ুন দল ঘোষণা করেছিলেন সেই দলেই ভাঙন ধরিয়ে দিলেন। একের পর এক নেতা–কর্মীদের দলবদলই প্রমাণ করে দিচ্ছে যে ভোটের আগেই পিছিয়ে পড়ছে হুমায়ুনের দল। যদিও এখনও এই নিয়ে কোনও কথা বলেননি হুমায়ুন।

অন্যদিকে কয়েকমাস আগে হুমায়ুনের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতি, দলবিরোধী আচরণের অভিযোগে তাঁকে বহিষ্কার করেছিল তৃণমূল। তারপরই নিজের দল খোলেন ভরতপুরের বহিষ্কৃত বিধায়ক। যার নাম আমজনতা উন্নয়ন পার্টি। ইতিমধ্যেই প্রতীকও পেয়ে গিয়েছে জনতা উন্নয়ন পার্টি। এবারের বিধানসভা নির্বাচনে মোট ১৮২টি আসনে প্রার্থীও দিয়েছে হুমায়ুনের দল। ইতিমধ্যেই প্রচারও শুরু করে দিয়েছেন প্রার্থীরা। আর তার মধ্যেই পূর্ব বর্ধমানে জনতা উন্নয়ন পার্টিতে ভাঙন দেখা গেল। দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন পূর্ব বর্ধমানের জেলা সভাপতি পঙ্কজ গঙ্গোপাধ্যায়–সহ ৩০০ নেতা–কর্মীরা।

এছাড়া ওই মঞ্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মন্ত্রী স্বপন দেবনাথ, মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী দলের পতাকা তুলে দেন তাঁদের হাতে। আইএসএফ, সিপিএম–সহ সমস্ত বিরোধী শক্তির সঙ্গে জোট বেঁধে লড়াই করার চেষ্টা করেছেন। কিন্তু তাতেও তেমন লাভ হল না। শেষ পর্যন্ত পাশে পেয়েছেন শুধুমাত্র আসাদউদ্দিন ওয়েসির দল মিমকে। এখন দেখা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের আগেই জনতা উন্নয়ন পার্টির ভাঙন যে হুমায়ুনের কপালে চিন্তার ভাঁজ ফেলছে।

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

শিশু নির্যাতন রোধে স্কুল-কলেজে বিশেষ পাঠ, সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে জানাল কেন্দ্র

‘লক্ষণরেখা ডিঙোবেন না’, পাপারাজ্জিদের আবদারে চটে লাল সলমানের নায়িকা

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি