চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জঙ্গলমহলের বেলিয়াবেড়ার ভোল গ্রামের লোকায়ত পুজোর দেবী ‘অস্ত্ররূপেন সংস্কৃতা’

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:ঝাড়গ্রাম জেলা জুড়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোথাও থিমের পুজো, আবার আবার কোথাও বিশাল মন্ডপ করে পুজো হচ্ছে। অথচ জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় আজও মানুষজন নিয়মে শারদ উৎসবে মেতে উঠেন। এখানে কোথাও দেবী রয়েছেন, আবার কোথাও দেবী নেই। কোথাও দেবী অস্ত্র রূপে পূজিত হন, আবার কোথাও মাটির তৈরীর মূর্তিতে চলে তার আরাধনা। ঝাড়গ্রাম(Jhargram) জেলার গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার ভোল গ্রামের লোকায়ত পুজোর দেবী ‘অস্ত্ররূপেন সংস্কৃতা’।

ভোলগ্রাম এই পুজোকে ঘিরে মেতে ওঠেন দিগার পরিবার সহ আশেপাশের গ্রামের মানুষ। ওই গ্রামে এক জোড়া প্রাচীন তরবারিকেই দুর্গা রূপে পূজা করা হয়। ভোলগ্রামের প্রান্তিক চাষী দিগার বাড়িতে ওই দুটো তরবালি উত্তরাধিকার সূত্রে পাওয়া। পুরুষনাক্রমে তরবারি দুটি এখন রয়েছে দিগার পরিবারের কাছে। আজ থেকে ৩৫০ বছর আগে রাজ রাজত্বে দিগার পরিবারের সদস্যরা রাজার রাজ কোষ ও সীমা রক্ষার প্রহরী ছিলেন। ৩০০ বছর আগে তাই দিগারদের পাশের রাজ্য দখলের জন্য পাঠান রাজা । সেখানে জয় লাভ করে ফিরলে রাজা তাদের ২টি তরবারি উপহার দেন ।তা নিয়ে পুজো শুরু করে দিগারেরা। আর সেই থেকে পুজো শুরু হয় । পরে রাজা তাদের এই উদ্যোগ দেখে মায়ের পুজোর আদেশ দেন। সেখান থেকেই দশভুজার পুজো শুরু হয়। আগে রাজ আমলে রাজ পরিবার থেকে পুজোর সামগ্র আসত ।

এখন সে সব নেই। নিজেরাই তাদের পূর্ব পুরুষের আদেশ অনুসরণে করে চলেছে বংশ-পরম্পরায় এই পুজো। ওড়িশা(Orissa) থেকে আগত রাজা কৃষ্ণচন্দ্র দাস প্রহরাজের আমলে স্থাপন হয়েছিল এই পুজো। আজো সেই পুজো হয়ে আসছে। কিন্তু রাজা রাজত্ব নেই রাজা ও নেই ।শুধু রয়েছে সেই পুজো। পুজোর চারটা দিন আশেপাশের গ্রামের মানুষ এই প্রাচীন পুজোতে মেতে ওঠেন। ভেদাভেদ ভুলে সকলে মিলিত হন ভুবনময়ী মায়ের আরাধনায়। চারটে দিন এই পূজা অর্চনার মধ্যে কেটে যায় সকলের।

Published by:

Share Link:

More Releted News:

সুরাপ্রেমীদের পরে হতাশ পর্যটকরা, ভোটের জন্য দীঘা-মন্দারমণিতে প্রবেশে জারি নিষেধাজ্ঞা

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ