আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জামিনের আবেদন করলেন না অনুব্রত, পরবর্তী শুনানি চলতি মাসেই

নিজস্ব প্রতিনিধি: গরুপাচার মামলায় বিচারাধীন অনুব্রত মণ্ডল (ANUBRATA MONDAL)। শুক্রবার তাঁকে পেশ করা হয়েছিল আসানসোল জেলা আদালতে। তবে এবারে জামিনের আবেদন করলেন না কেষ্ট। আদালতের নির্দেশে আরও ১৪ দিন জেল হেফাজতেই থাকছেন তিনি। পরবর্তী শুনানি আগামী ১৭ ফেব্রুয়ারি।

এর আগে গত ১৯ জানুয়ারি আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয়েছিল কেষ্টকে। সেদিনও জামিনের আবেদন করা হয়নি তাঁর পক্ষ থেকে। আদালতের নির্দেশ ছিল, ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের।

প্রসঙ্গত ১৯ জানুয়ারির আগে গত ৫ জানুয়ারি অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল। সেদিন তিহার জেল থেকে ভার্চুয়ালি পেশ করা হয়েছিল অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকেও। কিন্তু বিচারক দু’জনকেই  ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। অন্যদিকে দিল্লি হাইকোর্টে চলছে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া নিয়ে শুনানি।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি রাউস এভিন্যু আদালতে বিচারক রঘুবীর সিংয়ের এজলাসে ছিল গরুপাচার মামলার শুনানি। কেষ্টর আইনজীবীর বক্তব্য ছিল, দীর্ঘদিন জেলবন্দি তাঁর মক্কেল। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনও তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারেনি। তাই জামিন মঞ্জুর করা হোক। তবে সেই আবেদন খারিজ হয়ে গিয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ