ঝাড়গ্রামে মাঠে কাজ করার সময় আচমকা বাজ পড়ে মৃত্যু চাষীর

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: মাঠে চাষের কাজ করার সময় সোমবার দুপুরে আচমকা বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার(Beliabera P.S.) পেটবিন্দি এলাকায়। বাজ পড়ে মৃত্যুর(Lightining Death) ঘটনা ঘটতে থাকায় আতঙ্কিত এলাকার মানুষজনেরা। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম নির্মল দিগার, বয়স ৪৩, তার বাড়ি পেটবিন্দি গ্রামে। জানা গিয়েছে, সোমবার দুপুরে চাষের জমিতে কাজ করছিলেন নির্মল দিগার।

সেই সময়ে হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বৃষ্টি শুরু হয় তার সাথে ঘন ঘন বাজ পড়তে থাকে। একটি বাজ তার গায়ে পড়লে জমিতেই সে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ও তার পরিবারের লোকজনেরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে তাকে দেখার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে গ্রামে নির্মল দিগারের মৃত্যুর খবর পৌঁছনোর পরেই তার পরিবারে ও এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বারবার সতর্ক করে বলা হচ্ছে যে সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে সেই সময় সাধারণ মানুষ যেন খোলা আকাশের নিচে না থাকে। কিন্তু তারপরেও হুশ ফিরছে না গ্রাম বাংলার এক শ্রেণীর মানুষজনের।

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর