চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেহাল রাস্তা মেরামত করলো খোদ জঙ্গলমহলের পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম :ফের পুলিশের মানবিক মুখ উঠে এলো ঝাড়গ্রামে। বন্দুক-লাঠি ছেড়ে এবার রাস্তা মেরামতের এর কাজে হাত লাগালেন পুলিশ কর্মীরা। এই ছবি গোপীবল্লভপুর(Gopiballavpur) দু’নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার ফেকোঁ এলাকায়। যেখানে পুলিশের কাজ এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা , সেই জায়গায় দাঁড়িয়ে এবার পুলিশ বেহাল রাস্তা মেরামতে হাত লাগালো।

জানা গেছে, গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের ফেকোঁ এলাকার ওই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। পিচ উঠে বেরিয়ে এসছিল বড় বড় কংক্রিটের গুটি। আর এর ফলে ঘটতে পারতো যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা। বেলিয়াবেড়া থানার ‌পুলিশের তরফ থেকে দুর্ঘটনা এড়াতে বিভিন্ন সময় এলাকায় সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচী করতে দেখা গেছে। আবার কোথাও বাইক আরোহী থেকে শুরু করে যানবাহন চালকদের সচেতন করতেও দেখা গেছে পুলিশকে। যেখানে প্রশাসনের কাজ রাস্তা মেরামতের সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কোন ধরনের দুর্ঘটনা না ঘটে যায় আগে ভাগেই রাস্তা মেরামত করলেন পুলিশ কর্মীরা। বেলিয়াবেড়া থানার(Beliabera P.S.) ওসি সুদীপ পালোধির নেতৃত্বে রাস্তায় নেমে চলছে খানাখন্দ মেরামতির কাজ। ইট, মোরাম ফেলে বুজিয়ে ফেলা হচ্ছে রাস্তার গর্ত। কিন্তু যাঁরা এই কাজ করছেন, তাঁরা কোনও কনট্র্যাক্টর বা ১০০ দিনের প্রকল্পের শ্রমিক নয়, খোদ পুলিশকর্মী।

ঝাড়গ্রামের(Jhargram) বেলিয়াবেড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ ছিল, যান চলাচলের অযোগ্য হয়ে গিয়েছিল, যেকোনো সময় পথ দুর্ঘটনা ঘটতে পারতো, ঠিক এর জন্যই রাস্তাটি মেরামত করা হলো পুলিশের পক্ষ থেকে। পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

Published by:

Share Link:

More Releted News:

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

আইএসএফ প্রার্থী আরাবুলের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ভোটমুখে উত্তপ্ত ক্যানিং

সিপিআইএম-এর পোস্টার ও ব্যানার ছেঁড়ার অভিযোগ, কাঠগড়ায় শাসকদল

‘ক্ষমতায় এসে SIR-এ বাদ পড়া গোর্খাদের নাম বেছে বেছে ভোটার লিস্টে তুলব,’ আশ্বাস শাহের

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ