সরকারি প্রকল্পের সাহায্য পেয়েও ভোটার তালিকায় ‘মৃত’ জীবন দাস

Share:

নিজস্ব প্রতিনিধি, কুমারগ্রাম : নাম তাঁর জীবন দাস। জীবিত হয়েও ভোটার তালিকায় তিনি মৃত। সরকারি সাহায্য পাচ্ছেন নিয়মিত। রেশন থেকে কৃষকভাতা সবই ঢুকছে তাঁর অ্যাকাউন্টে। কিন্তু ভোটার তালিকায় তিনি মৃত। আলিপুরদুয়ারের কুমারগ্রামের বাসিন্দা জীবন দাসের কপালে এখন চিন্তার ভাঁজ। তিনি যে জীবিত, সেটা প্রমাণ করাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে।

জানা গিয়েছে, সরকারি প্রকল্পের টাকা কয়েকদিন আগেও পেয়েছেন আলিপুরদুয়ারের বাসিন্দা জীবন দাস। কৃষিঋণ নিয়ে সেটা পরিশোধ করে নতুন ঋণের আবেদন করেছেন। কিন্তু ভোটার তালিকায় তাঁর নামের পাশে ডিলিটেড লেখা। অর্থাৎ তিনি মৃত। তালিকায় নাম না থাকায় এসআইআর ফর্মও আসেনি বাড়িতে। ফলে জীবিত থাকার পরেও নেই ভোটাধিকার। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল?

সূত্রের খবর, জীবন দাসের মা যোগমায়া দাস। তিনি মারা গিয়েছেন। ডেথ সার্টিফিকেট দিয়ে ভোটার তালিকা থেকে মায়ের নাম বাদ দেওয়ার আবেদন করেছিলেন জীবন দাস। কিন্তু মৃত যোগমায়া দাসের নামের পরিবর্তে কাটা হয়েছে জীবিত জীবন দাসের নাম। এরফলে ভোটার তালিকায় মৃত যোগমায়া দাসের নামে এসআইআর ফর্ম এলেও জীবন দাসের নামে আসেনি এনুমরেশন ফর্ম। যদিও বিএলও জানিয়েছেন, তাঁর নাম নির্বাচনের আগেই তুলে দেওয়া হবে ভোটার তালিকায়। এই ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। কীভাবে এই ধরনের ঘটনা ঘটল তা জানার চেষ্টা করা হচ্ছে। রেশন, কৃষিঋণ ও সরকারি সাহায্য পাওয়ার পরেও কী করে এই ধরনের ঘটনা ঘটল তা বুঝতে পারছেন না জীবন দাস। যদিও তাঁর নাম তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

একাধিক চেক বাউন্স! বিরক্ত হয়ে হুমায়ুনকে সরিয়ে দিল মহামেডান, নতুন সভাপতি জাফর

মাত্র ৩ জন পড়ুয়া, শিক্ষক ২ জন, বন্ধ হওয়ার মুখে চন্দননগরের সরকারি স্কুল

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

প্রকাশ্যে বেচত হেরোইন! পুলিশের জালে কুখ্যাত সন্ত্রাসী ফিরোজ, উদ্ধার বেআইনি অস্ত্র

লক্ষ্মীবারে ঊর্ধ্বমুখী সোনার দাম, জানুন ২২ ও ২৪ ক্যারেটের হলুদ ধাতুর দাম

চাঁদা আদায়ে শীর্ষে ডিএমকে, তৃণমূল কংগ্রেসের কোষাগারে কত জমা পড়েছে?

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর