Jobcard Aadhar Link-এ দেশে এগিয়ে বাংলাই, তাও বঞ্চনা

বিজেপি শাসিত গেরুয়া সরকারের রাজ্যগুলিতে ৫০ শতাংশ Jobcard Aadhar Link হয়নি। কিন্তু বাংলায় প্রায় ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) জমানায় বঞ্চনার নয়াচিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলার বুকে।  গুজরাত, উত্তরপ্রদেশ ও গোয়ার মতো Double Engine তথা বিজেপি(BJP) শাসিত গেরুয়া সরকারের রাজ্যগুলিতে ৫০ শতাংশ Jobcard Aadhar Link হয়নি। কিন্তু বাংলায় প্রায় ৯০ শতাংশ Jobcard Aadhar Link করার কাজ সম্পূর্ণ হয়েছে। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের বঞ্চনায় বাংলার শ্রমিকরা তাঁদের ন্যায্য টাকা পাচ্ছেন না। এমনকি নয়া অর্থবর্ষে বাংলার জন্য ১০০ দিনের কাজের প্রকল্পের(100 Days Work Project) জন্য ১ পয়সাও বরাদ্দ করা হয়নি। কার্যত কেন্দ্রের অসহযোগিতায় পারিশ্রমিকের টাকা না পেয়ে দিন কাটাচ্ছেন বাংলার খেটে খাওয়া শ্রমিকরা।

আরও পড়ুন পঞ্চায়েত ভোট ঠেকাতে সুপ্রিম দ্বারে শুভেন্দু, রাজ্যও গেল নিশীথ কাণ্ডে

উল্লেখ্য, প্রায় বছর খানেক ধরে কেন্দ্রীয় সরকারের নির্দেশে রাজ্যের সমস্ত জবকার্ডধারীদের কার্ডগুলি তাঁদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার কাজ শুরু হয়েছে। দেশজুড়েই চলছে এই কাজ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে গুজরাত, উত্তরপ্রদেশ ও গোয়াতে মোট জবকার্ডের ৫০ শতাংশও লিঙ্ক করতে পারেনি সেই রাজ্যের সরকার। গুজরাতে মোট জবকার্ডের ২৪ শতাংশ, উত্তরপ্রদেশে ৪৪.৮৭ শতাংশ এবং গোয়াতে ৩৫.৮৯ শতাংশ জবকার্ড আধার লিঙ্ক করা সম্ভব হয়েছে। অথচ সেখানকার শ্রমিকদের ১০০ দিনের কাজের পারিশ্রমিক নিয়মিত দেওয়া হয়েছে। কিন্তু বাংলায় ৮৯.৭৮ শতাংশ জবকার্ড আধার লিঙ্ক করেও বাংলার শ্রমিকদের জন্য ১০০ দিনের বকেয়া টাকা বন্ধ করে রাখা হয়েছে। এমনকী চলতি আর্থিক বছরে বাংলার শ্রমিকদের জন্য বাজেট শূন্য করে দিয়েছে কেন্দ্র।  

আরও পড়ুন বঙ্গে চালু West Bengal Land Reforms Service, মান্যতা রাজ্যের

শুধু তাই নয়, বিভিন্ন সময় কেন্দ্রীয় আধিকারিকদের প্রতিনিধিরা বাংলার জেলায় জেলায় এসে ১০০ দিনের কাজের নমুনা পরীক্ষা করে গিয়েছেন। লিখিতভাবে তাঁরা কিছু না জানালেও অধিকাংশ কাজ দেখে তাঁরা সন্তুষ্ট হয়েছেন এবং সেই কথা মৌখিকভাবে রাজ্যের আধিকারিকদেরও জানিয়েছেন। এদিকে আধার লিঙ্কের কাজও শেষের দিকে। তাহলে কেন লিঙ্ক করা আধার কার্ডের শ্রমিকদের পারিশ্রমিকের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার? তাই নিয়ে প্রশ্ন তুলেছেন প্রশাসনের আধিকারিকরাও। আগামী মে মাসে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। সেই অনুযায়ী ভোটের সময় যতই এগিয়ে আসছে, ততই গ্রামীণ এলাকায় ১০০ দিনের বকেয়া টাকা না পাওয়া নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। এই ইস্যুকে সামনে রেখে নির্বাচনের ময়দানেও নেমে পড়েছেন শাসক দলের নেতা কর্মীরা। কিন্তু মানুষের ক্ষোভ এড়াতে ১০০ দিনের বকেয়া নিয়ে মুখে কুলুপ এঁটেছেন গেরুয়া শিবিরের নেতারা।

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি

[3:17 pm, 29/9/2026] Shreya: sir eta hobe? [3:42 pm, 29/9/2026] goutam Sir Ei Muhurte: পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা