‘তোলাবাজি’র অভিযোগ উঠতে দলের সংগঠন থেকেই অপসারিত জন বার্লা

বার্লাকে সরিয়ে সেই জায়গায় আনা হয়েছে কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা, মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা এবং নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং দলেরই সাংসদ(BJP MP) জন বার্লার(John Barla) বিরুদ্ধে উত্তরবঙ্গের ডুয়ার্সের(Dooars) একাধিক চা বাগান(Tea Garden) থেকে ‘তোলাবাজি’র অভিযোগ ওঠায় তাঁকে Bharatiya Tea Workers Union বা BTWU’র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিল বিজেপি। বঙ্গ বিজেপির সূত্রে জানা গিয়েছে, পদ্মশিবিরের চা শ্রমিকদের সংগঠন BTWU’র তরাই, পাহাড়, ডুয়ার্সের সভাপতি যুগল কিশোর ঝা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে সরাসরি বার্লাকে নিয়ে অভিযোগ জানানোর পরে পরেই এই পদক্ষেপ করা হয়েছে। ঝা নাকি জানিয়েছেন, বার্লা ডুয়ার্সের একাধিক চা বাগান থেকে ‘তোলা’ আদায় করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এখন বেশ শোরগোল পড়েছে বঙ্গ বিজেপির অন্দরে। বার্লাকে সরিয়ে সেই জায়গায় আনা হয়েছে কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা, মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা এবং নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরাকে।

বার্লার ওপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দীর্ঘদিন ধরেই না খুশ। তাঁকে ২০১৯ সালের ভোটে দলের প্রার্থী করা হয়েছিল যাতে ডুয়ার্সের আদিবাসী ভোট বিজেপির পকেটে আসে। সেই সঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে চা বাগানে বিজেপির প্রভাব প্রতিষ্ঠিত হয়। অস্বীকার করার উপায় নেই যে সেই টোটকা কাজেও দিয়েছে। একুশের ভোটে আলিপুরদুয়ার জেলার ৫টি বিধানসভা কেন্দ্রেই বিজেপি জয়ী হয়। জয় হয় দার্জিলিং জেলার ৬টির মধ্যে ৫টি আসনেও। যদিও জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায় কাঙ্ক্ষিত ফল পায়নি পদ্মশিবির। সেই নির্বাচনের কয়েক মাসের মধ্যেই বার্লাকে কেন্দ্রে প্রতিমন্ত্রী করা হয়। দলের তরফে আশা করা হয়েছিল এর ফলে তিনি ডুয়ার্স ও উত্তরবঙ্গে দলের সংগঠন চাঙ্গা করতে উঠেপড়ে লাগবেন। কিন্তু তা হয়নি। উপরন্তু, একুশের ভোটের পরে ডুয়ার্সের বুকে যত ভোট হয়েছে সবকটিতেই মুখ থুবড়ে পড়েছে বিজেপি। এই অবস্থায় পদ্মশিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব ঠিকই করে নিয়েছিল বার্লাকে এবার ২৪’র ভোটে টিকিট দেওয়া হবে না। তারমধ্যেই এবার তাঁর বিরুদ্ধে চা বাগানে ‘তোলাবাজি’র অভিযোগ ওঠায় এবার তাঁকে দলের অন্দরেও কোনঠাসা করার প্রক্রিয়া শুরু হয়ে গেল।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস

প্যান-ফ্রাইড চিকেনে বিরক্ত? ট্রাই করুন এই হাই-প্রোটিন রেসিপি

গরিব পুজো কমিটির পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রোদে শুকোতে দিলেই মলিন হচ্ছে কাপড়ের রং? জেনে নিন দীর্ঘদিন নতুনের মতো রাখার পদ্ধতি

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর

বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস

বিরতি কাটিয়ে অভিনয়ে কামব্যাক ক্যাটরিনার, কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

বাঙালি স্বাদে বিদেশি ছোঁয়া, বর্ষার দিনে বাড়িতে বানান ইলিশের পিৎজা

‘নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা সম্ভব’, দাবি মুখ্যমন্ত্রীর

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো প্রশান্ত