লোক নেই, সভার সময়ের দেড় ঘণ্টা পরে পূর্বস্থলিতে নাড্ডা

কেন দেরি খোদ সর্বভারতীয় সভাপতির?

Share:

নিজস্ব প্রতিনিধি: কথা ছিল সকাল ১১টায় সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP NADDA)। তারপর পেরিয়েছিল দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা। তখনও মঞ্চে ওঠেননি তিনি। এদিকে পূর্বস্থলীর সেই মাঠে নেই তেমন লোক। জানা যাচ্ছে, বিজেপির একাধিক নেতানেত্রী ও কর্মীও অনুপস্থিত সভাস্থলে।

কেন এই অবস্থা? নিচুস্তরের নেতা ও কর্মীদের অভিযোগ দলের জেলা সভাপতি গোপাল চট্টপাধ্যায়ের বিরুদ্ধেই। অভিযোগ, জেলা সভাপতি তেমন কোনও কর্মসূচি নেননি এতদিন। আরও অভিযোগ, দলের পুরনো নেতা ও কর্মীদের গুরুত্ব দেওয়া হয় না। গুরুত্ব পায় একমাত্র জেলা সভাপতির ঘনিষ্ঠরাই। সোজা কথায়, অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বের।

তবে কেন দেরি খোদ সর্বভারতীয় সভাপতির? মনে করা হচ্ছে, বেশি লোক না থাকার কারণেই তিনি মঞ্চে উঠতে দেরি করেছেন। তৃণমূলের কটাক্ষ, গোষ্ঠীদ্বন্দ্বতে জেরাবার বিজেপি। সবুজ শিবিরের দাবি, তৃণমূলের ছোট সভাতেও লোক হয় লক্ষাধিক কিন্তু বিজেপির ‘হেভিওয়েট’ নেতার সভায় লোক হয়নি বললেই চলে। অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে নাড্ডার সভা উপলক্ষ্যে জমায়েতের টার্গেট মাত্র ৩০ হাজার। তবে নাড্ডার এই সফর থেকেই বিজেপির বিশেষ নজর লোকসভা নির্বাচনেও। নাড্ডার সভা ও বৈঠকেই নেতৃত্বদের দেওয়া হবে ‘টার্গেট’।

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা