সিপিআইএমের প্রশংসায় পঞ্চমুখ কাকলি পুত্র, তৃণমূলের সঙ্গে সম্পর্কচ্ছেদ!

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কারণ, নিজের মায়ের দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি প্রশংসা করেছেন  সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের।  

ভোটের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ সামনে এসেছে। এই ঘটনাগুলির প্রতিবাদে সেলিমের নেতৃত্বে বাম কর্মীরা রাস্তায় নামেন। সেই প্রেক্ষিতেই বৈদ্যনাথ সামাজিক মাধ্যমে লেখেন, “সিপিএম-এর মাত্র একজন বিধায়ক। তবুও তাঁরা মিছিল সংগঠিত করেছে। আর তৃণমূলের ৮০ জন বিধায়ক, সবাই চুপ।” এরপর তিনি লেখেন, “ধন্য়বাদ সেলিমদা। সাহস তো দেখালেন। কাপুরুষের মতো পালিয়ে যাননি।” এই মন্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ,  সদ্য সমাপ্ত নির্বাচনে তৃণমূলের ফল আশানুরূপ হয়নি। দলের একাংশ ইতিমধ্যেই নেতৃত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। বিশেষ করে তরুণ নেতৃত্বের মধ্যে ক্ষোভের সুর শোনা যাচ্ছে। বিশেষ করে দলেরই সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন পরিচিত নেতা ও যুব কর্মীরা। দলবিরোধী মন্তব্যের অভিযোগে ইতিমধ্যেই কয়েকজন নেতাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবুও অভ্যন্তরীণ সমালোচনা পুরোপুরি থামেনি। দলের এই ব্যর্থতার জন্য আইপ্যাককেও দায়ী করেছেন অনেকে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির বার্তার পর ভারতে সোনা-রুপো আমদানিতে বাড়ছে খরচ

অন্যদিকে, চলতি বিধানসভা নির্বাচনে খাতা খুলেছে সিপিআইএম। ডোমকল থেকে জয়ী হয়ে সিপিআইএম প্রার্থী মুস্তাফিজুর রহমান (রানা)। দীর্ঘ সময় পর লাল পার্টির রক্তক্ষরণ বন্ধ হয়েছে। এই পরিস্থিতিতে প্রাক্তন শাসকদলের এক  নেত্রীর পুত্রের এমন মন্তব্য স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে ঝড় উঠেছে।  

‘চাবাহার বন্দরে বিনিয়োগ বজায় রাখুন’, দিল্লিকে আর্জি ইরানের বিদেশ মন্ত্রীর

শুক্রের রাতে কালবৈশাখীর দাপট কলকাতা সহ দুই চব্বিশ পরগনায়, সঙ্গে একনাগাড়ে বৃষ্টি

‘কুম্ভ’ হয়ে লড়লেন কার্তিক, লখনউকে ১৮৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ , চাঞ্চল্য জামুরিয়ায়

‘এটা তোর নিজের বাড়ি’, বোনের স্বপ্ন সত্যি করলেন দুই দাদা

তিন ম্যাচ বাকি থাকতেই নাইট শিবির ছেড়ে দেশে ফিরলেন বিদেশি ক্রিকেটার

‘কয়লা ও বালি চুরি বন্ধ হবে’, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন