এই মুহূর্তে

‘প্রজাতন্ত্র দিবসে’র কুচকাওয়াজে ছন্দপতন কালনায়! প্যারেডে আচমকা থামল ব্যান্ডের বাজনা

নিজস্ব প্রতিনিধি: দেশপ্রেমের সুরে বাঁধা ছিল পুরো অনুষ্ঠান, কিন্তু হঠাৎই সেই সুরে এল অপ্রত্যাশিত ছন্দপতন। ৭৭ তম প্রজাতন্ত্র দিবসের সকালে পূর্ব বর্ধমানের কালনায় কুচকাওয়াজ চলাকালীন ঘটে গেল এমনই এক ঘটনা। কালনার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের প্যারেড চলাকালীন হঠাৎই বন্ধ হয়ে যায় ব্যান্ডের সঙ্গীত। কুচকাওয়াজ যখন মাঠের মাঝামাঝি, ঠিক তখনই থেমে যায় ব্যান্ডের আওয়াজ। তবে ব্যান্ডের গান বন্ধ হলেও প্যারেড থামায়নি অংশগ্রহণকারী দলগুলি। কোনওরকম বিশৃংখলা বা বিভ্রান্তি ছাড়াই নির্ধারিত ছন্দ ও শৃঙ্খলা বজায় রেখে ব্যান্ড ছাড়াই এগিয়ে যেতে থাকে দলগুলি। এই দৃশ্য দেখে উপস্থিত দর্শক ও অতিথিরা অংশগ্রহণকারীদের প্রশংসা করেন।

কিছুক্ষণ পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় শুরু হয় ব্যান্ডের সঙ্গীত। এরপর স্বাভাবিক নিয়মেই সম্পন্ন হয় গোটা কুচকাওয়াজ। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যেও পুরো অনুষ্ঠান সুশৃংখলভাবে শেষ হওয়ায় প্রশাসনের তরফেও স্বস্তি প্রকাশ করা হয়।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে এক পাকিস্তানি অনুপ্রবেশকারী নিকেশ, প্রজাতন্ত্র দিবসে আন্তর্জাতিক সীমান্তে সতর্কতা

এই বিশেষ দিনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনার মহকুমা শাসক অহিংসা জৈন, কালনার এসডিপিও আফজাল আবরার সহ প্রশাসনের একাধিক আধিকারিক। জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও দেশাত্মবোধক পরিবেশে সারাদিন জুড়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। ব্যান্ডের সংগীত হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে কালনার মহকুমা শাসক জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোন কারিগরি ত্রুটির কারণেই এই সমস্যা দেখা দিয়েছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মোদির ব্রিগেড সমাবেশে ১ লক্ষ লোকের রান্না, মেনু দেখে মুখ ফেরাচ্ছেন কর্মীরাই

সপ্তাহান্তে স্বস্তি! কলকাতায় রুপোর দামে ৫ হাজার টাকা পতন, সোনার দাম কত?

‘ ময়দানে যেতে ভয় লাগে, আবার যদি মারে’, ভয়াবহ অভিজ্ঞতার পর বলছেন প্যাটিস বিক্রেতা রিয়াজুল

রাজনৈতিক পর্যটক মোদিকে বাংলার মানুষের পাঁচ প্রশ্ন, তুলে ধরল তৃণমূল

মোদির ব্রিগেড সমাবেশের আগে রাজপথে মুণ্ডুহীন প্রধানমন্ত্রী, কাটল কারা? তুঙ্গে আলোড়ন

পারফরম্যান্সের নিরিখে প্রার্থী তালিকা প্রস্তুত তৃণমূলের, ঘোষণা কবে হবে?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC -
Goals
Waiting...
Live Score -
Match Status
Loading...
Powered by Ei Muhurte