আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

কালনায় সরস্বতী পুজোতেও থিমের ছড়াছড়ি

নিজস্ব প্রতিনিধি, কালনা(পূর্ব বর্ধমান): থিম পুজো কিছুকাল আগে পর্যন্ত সীমাবদ্ধ ছিল দুর্গোপুজোতে। পরে সেই থিম ভাবনা ছড়িয়ে পড়তে শুরু করে অন্যান্য পুজোতেও। যেমন বারাসতে কালীপুজো হয় ঘটা করে। সঙ্গে থাকে থিম ভাবনা। এবার থিমপুজো সরস্বতী পুজোতেও। পূর্ব বর্ধমানে কালনা, যা মন্দির শহর বলেই পরিচিত, সেখানে তৈরি হচ্ছে বিশাল বিশাল থিমের মণ্ডপ। থিমের মন্ডপের পাশাপাশি মূর্তিতেও থিমের ছোঁয়া। পুজোর আর বেশি বাকি নেই। তাই, যুদ্ধকালীন তৎপরতায় প্যান্ডেল তৈরির কাজ শেষ করতে ব্যস্ত সকলে।

কালনার সরস্বতী পুজো এখানকার দূর্গোৎসব। কলকাতায় দুর্গোৎসবে যেমন ঘটা করে পালিত হয়, পূর্ব বর্ধমানের কালনায় দুর্গোপুজোর মতো বিরাট আকারে পুজো হয় সরস্বতীর। কয়েকটি থিম পুজোর উল্লেখ করা যাক। জাপটের অগ্নিবীণা ক্লাবের এবারের পুজোর থিম এক ফালি পুরুলিয়া। মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে খড়, পাটকাঠি, কাপড়, তেঁতুল গাছের ছালের, পালক-সহ অন্যান্য উপকরণের সাহায্যে। মণ্ডপ চওড়ায় ১১০ ফুট লম্বা। চওড়ায় ৪০ ফুট। প্রতিমা আট ফুটের। মণ্ডপের দেওয়ালে রঙ তুলির সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে পুরুলিয়ার পাহাড়। কোথাও আঁকা হয়েছে ছৌ নৃত্য। কোথাও বা আঁকা হয়েছে ছৌ নৃত্যের পোশাকের ছবি। আয়োজক কর্তাদের দাবি, তাদের তৈরি মণ্ডপসজ্জা দর্শকদের মন জয় করবে। জিউধারা বারোয়ারির মণ্ডপ তৈরি খবরের কাগজ দিয়ে। মণ্ডপ তৈরিতে ব্যবহৃত হয়েছে দেড কুইন্টালের বেশি সংবাদপত্র। সপ্তর্ষী সংঘের মণ্ডপের থিম ‘টুইন টাওয়ার’। রুপালিকার মণ্ডপের থিম বরফের দেশ। তরুণ সমিতির মণ্ডপের থিম সুন্দরবন।

Published by:

Share Link:

More Releted News:

‘গণনার দিন জালিয়াতি হতে পারে’, বিতর্কিত অভিযোগ করলেন অর্জুন সিং

২,৬৭২ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! দুবাই থেকে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী

নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ির লক্ষ্য করে শুট আউট ,তদন্তে পুলিশ

‘‌মোদি ভোগ’‌ বনাম ‘‌জয় বাংলা রসগোল্লা’‌ নিয়ে তুঙ্গে চর্চা, তৈরি হচ্ছে খাস কলকাতায়

বাণিজ্যিক গ্যাসের দাম আকাশছোঁয়া, ভোটগণনার দিন বাড়তি মিষ্টি তৈরিতে চাপে ব্যবসায়ীরা

ভাঙড়ের শোনপুকুর এলাকায় গভীর রাতে সাদা পোশাকে পুলিশের তাণ্ডব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ