প্রাণে মারার হুমকি মেলার অভিযোগ কামদুনির নির্যাতিতার ছোট ভাইয়ের

দফায় দফায় প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে কামদুনির নির্যাতিতার ছোট ভাইকে। দাবি, পুলিশের কাছে অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ করা হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: চাঞ্চল্যকর অভিযোগ। দফায় দফায় প্রাণে মারার হুমকি(Threat to Kill) দেওয়া হচ্ছে কামদুনির(Kamduni) নির্যাতিতার ছোট ভাইকে(Victims Brother)। এমনই অভিযোগ নির্যাতিতার পরিবারের(Victim’s Family)। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে কর্মস্থলের সামনে গিয়ে ওই যুবকের ওপরে নজরদারি চালাচ্ছে দুষ্কৃতীরা। এই সব বিষয়ে পুলিশের(Police) কাছে অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে দাবি নির্যাতিতার পরিবারের। কামদুনি-কাণ্ডে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই ৪ জনকে ফাঁসি ও যাবজ্জীবনের হাত থেকে মুক্তি দিয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং কামদুনির প্রতিবাদীরা। গত বছরের অক্টোবরে সুপ্রিম কোর্ট সেই ‘মুক্তি’র নির্দেশে কিছু শর্ত আরোপ করে। যার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল, নিজেদের গতিবিধি সম্পর্কে রাজারহাট থানাকে জানাতে হবে অভিযুক্তদের এবং তাঁরা কোনও ভাবেই নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে, সেই শর্ত মানা হচ্ছে না।

কামদুনির নির্যাতিতার ছোট ভাইয়ের অভিযোগ, তাঁকে খুনের ছক কষেছেন বেকসুর খালাস পাওয়া অভিযুক্তেরা। ওই যুবকের কথায়, ‘চলতি বছরের শুরুতে এক দিন অফিস থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎই কানে আসে, পিছন থেকে কেউ কাউকে বলছেন যে, আমি সামনে আছি। লাঙলপোঁতা মোড়ে লোকজন জড়ো করে ওই দিনই আমাকে খুনের পরিকল্পনা করা হচ্ছিল। দু’-তিন জন আমার কাছাকাছি এসে দাঁড়ান।’ তিনি জানান, সে দিন তিনি আত্মীয়দের ডেকে তাঁদের সাহায্যে বাড়ি ফেরেন। ওই যুবকের অভিযোগ, তিনি এই বিষয়টি জানিয়ে রাজারহাট থানায় লিখিত অভিযোগ করলেও জিডি নম্বর দেওয়া হয়নি। নির্যাতিতার ভাই আরও জানিয়েছেন, তিনি তাঁর কর্মস্থল ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের সামনে লাঙলপোঁতা এলাকার কয়েক জনকে ঘোরাঘুরি করতে দেখেছেন। যদিও তাঁদের কেউ তাঁর অফিসে ঢোকেননি।  

তিনি জানান, ‘আমি আড়ালে থেকে মোবাইলে ওদের গতিবিধির ভিডিয়ো করি। এর পরে হেয়ার স্ট্রিট থানায় গিয়ে পুলিশকে সেই ভিডিয়ো দেখিয়ে ফের অভিযোগ জানাই।’ নির্যাতিতার পরিবার আরও জানিয়েছে, এ বারের লোকসভা নির্বাচনে ভোট দিতে কামদুনিতে গেলে তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়। যদিও বিধাননগর কমিশনারেটের অধীন নিউ টাউনের উপ-নগরপাল মানব সিংলার দাবি, পুলিশের কাছে হুমকির কোনও অভিযোগ নেই। তিনি বলেন, ‘এমন হওয়ার কথা নয়। তা-ও রাজারহাট থানার সঙ্গে কথা বলব।’ অন্য দিকে, কামদুনির ঘটনার প্রতিবাদী মুখ টুম্পা কয়ালের অভিযোগ, গত ২৩ জুন তাঁর স্বামী বিশ্বজিৎ মণ্ডলের ওপরে হামলা চালায় কিছু দুষ্কৃতী। আর এবার তো সামনে এল খোদ নির্যাতিতার পরিবারকে দেওয়া হচ্ছে হুমকি।

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব