বোলপুরে বন্যা পরিস্থিতি, জলমগ্ন কঙ্কালীতলা থেকে সরানো হল দেবীকে

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টির জেরে জলমগ্ন বীরভূমের কঙ্কালীতলা মন্দির। মন্দির চত্বরে জল ঢুকে পড়ায় আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গর্ভগৃহ থেকে দেবীকে সরিয়ে পাশের শিবমন্দিরে স্থানান্তর করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানেই দেবীর পুজো  চলবে। একইসঙ্গে নিরাপত্তার কারণে মন্দিরে দর্শনার্থী ও পর্যটকদের প্রবেশও আপাতত বন্ধ রাখা হয়েছে। বুধবার রাত থেকেই বীরভূমের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার সকাল থেকে ফের ভারী বৃষ্টি নামায় পরিস্থিতি আরও খারাপ হয়। এর প্রভাব পড়ে কোপাই নদীতেও। ক্রমশ বাড়তে থাকে নদীর জলস্তর। একসময় সেই জল ঢুকে পড়ে কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণে। 

জল আরও বাড়তে পারে, এমন আশঙ্কা আগে থেকেই ছিল। সেই কারণে দেবীকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকালে নিয়ম মেনে মূল মন্দিরের গর্ভগৃহে প্রথমে সকালের পুজো সম্পন্ন করা হয়। এরপর দেবীকে পাশের শিবমন্দিরে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই পুজোর যাবতীয় আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: ‘যে হিটলারের মতো চলবে তার হিটলারের মতো মৃত্যু হবে’, যাদবপুরে মুছে দেওয়া দেওয়ালে ফের বিতর্কিত স্লোগান

শুধু মন্দির নয়, বৃষ্টির জেরে জল ঢুকেছে কঙ্কালীতলা শ্মশানেও। বৈদ্যুতিক চুল্লির নীচে জল জমে যাওয়ায় আপাতত চুল্লি বন্ধ রাখা হয়েছে। ফলে দেহ সৎকারের জন্য শ্মশানে আসা পরিবারগুলিকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। বৃষ্টির তীব্রতা না কমলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। জলস্তর কতটা বাড়ছে এবং মন্দির ও শ্মশান চত্বরে পরিস্থিতি কখন স্বাভাবিক হবে, তা নিয়েই এখন উদ্বেগ স্থানীয়দের।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ