ডিভিসি’র ছাড়া জলে প্লাবিত হুগলি ও মেদিনীপুর, কেশপুরে ১০ বছরের নাবালকের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি ও কেশপুর: ডিভিসির ছাড়া জলে হুগলির প্লাবিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী,অভিযোগ জল ছেড়ে বন্যা করেছে ডিভিসি। এদিকে কেশপুরে বন্যা পরিস্থিতির মধ্যেই ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। দাসপুরের আস্ত দোতলা বাড়ি ক্রমস্ত জলে তলিয়ে যাচ্ছে। কাঁসাই নদীর বাঁধ ভেঙে দাসপুর ডেবরা(Debra) সহ ওইসব অঞ্চলের বিভিন্ন এলাকায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরে মোট ৪৪ টি গ্রাম শিবির আপাতত খোলা হয়েছে। আরো ত্রাণ শিবির খোলা হবে বলে জানা গিয়েছে। ১০,০০০ ত্রিপল ইতিমধ্যে বিলি করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়েছে ধুতি শাড়ি চাদর। কেশপুরে মঙ্গলবার জলের তরে এক নাবালক ভেসে গিয়েছিল। পরে তার মৃতদেহ উদ্ধার হয়। আনন্দপুর থানার(Anandapur) জগন্নাথপুর এলাকায় ওই নাবালকের বাড়ি। তার নাম শেখ গিয়াস উদ্দিন (১০)। রাস্তা পারাপার করার সময় মঙ্গলবার তিন বন্ধু জলের তলে ভেসে গিয়েছিল। দুজন ছাত্র উঠে এলো ওই শিশুর খোঁজ পাওয়া যায়নি। বুধবার তার মৃতদেহ উদ্ধার হয়।

টানা কয়েকদিনের বৃষ্টিতে দারোকেশ্বর নদের(Darekeswar River) জলে প্লাবিত হয়েছে আরামবাগে বেশ কিছু এলাকা। তার পাশাপাশি গতকাল ডিভিসি থেকে তিন লক্ষ কিউসেকের ওপরে জল ছেড়েছে।তার পরেও মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে হুগলির পুড়শুড়া পঞ্চায়েতের একাধিক এলাকা। ঘর ছাড়া হয়েছেন বহু সাধারণ মানুষ। কোথাও আবার দেখা যাচ্ছে বাঁধের উপর গিয়ে আশ্রয় নিয়েছেন তারা। আজ দুপুরে বানভাসি এলাকায় বন্যা পরিস্থিতি দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রথমে হাওড়ার উদয়নারায়নপুর তারপর সেখান থেকে পুড়শুড়ায়(Pursura) আসেন তিনি। পরশুরার ব্রিজের ওপর থেকে নদীর অবস্থা দেখেন তিনি। সেখানেই তিনি বলেন পুরোটাই “ম্যানমেড বন্যা” ডিভিসি ইচ্ছা করে জল ছাড়ছে।

সেখান থেকে সামন্ত রোড হয়ে আকরি শ্রীরামপুর গ্রামে মানুষের সঙ্গে কথা বলেন তিনি। সেখানেই জেলা শাসককে(DM) ডেকে পাঠান , জেলা শাসককে বিভিন্ন নির্দেশ দেন তিনি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি দেখতে বুধবার সকালে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। হাওড়া এবং হুগলির বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। হুগলি থেকে তিনি মেদিনীপুরে যান। মেদিনীপুর সার্কিট হাউসের রাতে থাকতে পারেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকাল থেকে তিনি মেদনীপুরের বিভিন্ন এলাকা পরিদর্শনে যাবেন বলে সূত্রের খবর। এদিকে তিন দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পর বৃষ্টি থেমে গেলেও ঝাড়খন্ড থেকে কয়েক লক্ষ কিউসেক জল ছাড়ায় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে বুধবার সকাল থেকে নতুন করে।

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা