খয়রাশোলে লক্ষাধিক টাকার মাদক সহ গ্রেফতার পাচারকারী , চক্রের বাকিদের সন্ধানে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,খয়রাশোল: কয়লা, সাদা পাথরের পর এবার পশ্চিম বর্ধমান জেলার খয়রাশোল থানার পুলিশের তৎপরতায় প্রায় লক্ষাধিক টাকা মূল্যের মাদক সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম হাসিবুর রহমান(Hasibur Rahaman)। তাঁর বাড়ি সাঁইথিয়া থানার(Saithia P.S.) সাহানগর গ্রামে। উল্লেখ্য, কয়েকদিন যাবৎ অবৈধভাবে কয়লা,বালি, মূল্যবান পাথর ও বেশ কয়েকটি লরি সহ কয়েকজন পাচারকারীরা ধরা পড়ে খয়রাশোল থানা পুলিশের হাতে। বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে পাচারকারীরা খয়রাসোল থানার এই পথকে বেছে নেয়। কিন্তু তাঁদের ছক বানচাল করে দিচ্ছে খয়রাশোল থানার(Khoyrasol P.S.) পুলিশ।

রবিবার বিশেষ নজরদারি চালিয়ে এই থানার গোপালপুর মোড়ে ৫ লিটার অবৈধ মাদক সহ এক পাচারকারীকে আটক করে পুলিশ। মাদকের বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে পুলিশ সূত্রে জানা যায়। রবিবার ধৃতকে দুবরাজপুর আদালতে(Dubrajpur Court) পেশ করে এবং জিজ্ঞাসাবাদের স্বার্থে সাতদিন পুলিশি হেফাজতের আবেদন করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। কেন খয়রাশোলের এই রুট পাচারকারীরা বারবার ব্যবহার করছে তা জানতে পুলিশ তদন্ত করছে। ধৃত ব্যক্তির সঙ্গে ওই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। কোথা থেকে এই মাদক আনা হচ্ছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে।

গত কয়েকদিন ধরে শুধু খয়রাশোল নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধরা হচ্ছে মাদক ও গাঁজা। ভিন রাজ্য থেকে মাদক ও গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়ছে পাচারকারীরা। একাধিকবার মহিলারক ধরা পড়েছে এই ধরনের মাদক পাচার করতে গিয়ে। কখনো সড়কপথে কখনো ট্রেনে চেপে কখনো বা টোটোতে মাদক পাচার অফিসের হাতে ধরা পড়ে পাচারকারীরা।

মার্সিডিজের চালকের আসনে বিচারকের ছেলে, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের মালাই টিক্কা পোলাও, রইল সহজ রেসিপি

লক্ষ্মীপুজোর সকালে মেয়ের বাড়িতে যেতে গিয়ে অঘটন, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু মায়ের

বৈদ্যবাটিতে মন্দিরের গ্রিল কেটে দুঃসাহসিক চুরি, মা কালীর গয়না-সহ উধাও প্রণামীর টাকা

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক

ভারতকে হারাতে মরিয়া নিউজিল্যান্ড, শেষ তিন T-20-র আগে কিউয়িদের দলে একাধিক বদল