সিপির অফিসের সামনে কিডন্যাপ, ধরা পড়ল আন্তঃরাজ্য চক্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসানসোলের পুলিশ কমিশনারের দফতরের সামনে  থেকে অপহরণ হয়েছিল  এক যুবক। চাওয়া হয় ২৫ লক্ষ টাকা মুক্তিপণ। অপহরণের পর মঙ্গলবার সারা রাত ধরে যুবককে খুঁজতে দফায় দফায় শুরু হয় তল্লাশি। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে অপহৃত যুবককে উদ্ধার করে পুলিশ। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, অপহৃত যুবক হলেন নকুল মণ্ডল। ঝাড়খণ্ডের দেওঘরের আসানবনি থানা এলাকার বাসিন্দা। নকুল এবং দুই  বন্ধু  পুলিশ কমিশনারের দফতরের সামনে  সারদাপল্লি এলাকায় এক চিকিৎসকের কাছে এসেছিলেন  । সেই সময় বেশ কয়েকজন মিলে নকুলকে  অপহরণ করে। এরপর তার দুই বন্ধু পুরো ঘটনাটি পরিবারের কাছে জানান। আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করে নকুলের পরিবার।

অপহরণের খবর পেয়ে পুলিশ দল গঠন করে তল্লাশি অভিযান শুরু করে। সিসিটিভি ফুটেজ দেখে আজ ভোর ৪টে নাগাদ নকুলকে আসানসোলের কুলটি থানা এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে ডিসিপি (মধ্য) ধ্রুব দাস জানান, একটি মোটর সাইকেল এবং চার চাকার গাড়ি এবং পাঁচজনকে আটক করা হয়েছে। পুরো দলটি এসেছিল ঝাড়খণ্ড থেকে এসেছিল। কারণ, যে গাড়িটি উদ্ধার হয়েছে সেটি ঝাড়খণ্ডের। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। ধৃত  দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা চলছে।

‘বিশ্বকাপের জন্য জোর করে গর্ভপাত করানো হয়,’ পাক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন স্ত্রীয়ের

বিস্কুট ‘চুরি’! হনুমানকে গুলি করে খুন, চাঞ্চল্য বাঁকুড়ায়

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

কোনও ঝামেলা ছাড়াই বাড়িতে বানান রেস্তরাঁর মতো মালাই সোয়া চাপ

‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান