অষ্টমীর দিন ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে পুজো সারলেন কোয়েল

Share:

নিজস্ব প্রতিনিধি: ভবানীপুরের মল্লিক বাড়ির পুজো অত্যন্ত জনপ্রিয়। অভিনেতা রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক এর বাড়ির এই পুজো ঘিরে উত্তেজনা কম থাকে না। তার ওপরে এই বাড়িতে থাকে তারকাদের ভিড়। পুজোর দিনগুলোতে কোয়েল মল্লিক কোনও রূপোলি পর্দার অভিনেত্রী নন, তিনি যেন ঘরের মেয়ে। নিজের বাড়ির পুজোয় নিজের হাত লাগিয়ে মায়ের পুজোর আয়োজন করেন।

শাঁখ বাজানো থেকে শুরু করে আরতি সবটাই করেন নিজের হাতে। সকাল থেকে পুজোর আয়োজনে কোন খামতি রাখেন না। প্রতিবারের মতো এবারও পুজোর আয়োজন করতে দেখা দিয়েছে কোয়েল মল্লিককে। কিন্তু অন্যান্য বাড়ির তুলনায় এবারের পুজো তার কাছে একটু অন্যরকম। কারণ তার কোলে এসেছে ছোট্ট উমা। সপ্তমীতেই নিজের মেয়েকে সকলের সামনে এনেছেন তিনি। স্বামী ও সন্তানদের নিয়ে তার জমজমাট পুজো। ছেলে কোভিরকে শাঁখ বাজানো শিখিয়ে দিয়েছেন কোয়েল। মেয়ের সাজগোজের দিকেও নজর দিয়েছেন তিনি। কোয়েল জানিয়েছেন, এই পুজোর কয়েকদিন বাড়ির সকলে মিলে ছোটবেলায় ফিরে যান। এই সময় বাড়িতে সকল অতিথিরা আসেন। ছোটবেলার নস্টালজিক সময়টাকে পুজোতে আরও একবার অনুভব করতে চান। ছোটবেলায় ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করতেন, সেটাও মনে পড়ে তাঁর।

মল্লিক বাড়ির এই পুজোর কথা শহরের প্রায় সকলেরই জানা।  রঞ্জিত-কোয়েল মল্লিকের বাড়ির পুজো হওয়ার কারণে কলকাতার বনেদি বাড়ির পুজোর মধ্যে এটা পড়ে। তারকার পুজোর মধ্যেও এর নাম আসে। ছেলের জন্মের বছর তিনেকের মাথায় কোয়েলের কোলে এসেছে মেয়ে। এতদিন মেয়েকে সামনে আনেননি তিনি। মায়ের পুজোতেই সপ্তমীর দিনে মেয়েকে কোলে নিয়ে সকলের সামনে এসেছেন। সেই একরত্তিকে দেখে ভালবাসায় ভরালেন সকলে।

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ