বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরে কিশোরীকে খুন ও ধর্ষণ কাণ্ডে এনকাউন্টারের ঘটনায় পুলিশের কাছ থেকে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। কেন গভীর রাতে অভিযুক্তকে ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল? সেখানে ঠিক কী কী ঘটেছিল? পুলিশকে তা বিস্তারিত জানিয়ে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, জেলা পুলিশকে ঘটনার বিস্তারিত রিপোর্ট হলফনামা আকারে জমা দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ অগস্ট। তার আগেই হলফনামা আকারে রিপোর্ট জমা দিতে হবে বারুইপুর জেলা পুলিশকে।

বারুইপুরে কিশোরীকে খুন ও ধর্ষণ কাণ্ডে এখন তদন্ত করছে সিআইডি। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের মধ্যে অন্যতম প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের এনকাউন্টারে নিহত হন। গ্রেফতারির কয়েক দিনের মধ্যে গভীর রাতে প্রভাসকে ঘটনাস্থলে পুনর্নির্মাণের জন্য নিয়ে গিয়েছিলেন এই মামলার তৎকালীন সিটের আধিকারিকরা। অভিযোগ, পুলিশের হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালান প্রভাস। পালানোর চেষ্টা করেন। তখনই পুলিশের পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয়। সেই বিষয়েই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী। তারই শুনানি ছিল এদিন।

আরও পডুন: ‘কথায় কথায় রেফার চলবে না,’ সুপারকে কড়া নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

মামলাকারীর দাবি, এনকাউন্টারের যে কারণ পুলিশ দেখিয়েছে, তা মনগড়া। অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার সময় পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত ছিল না। এমন সময়ে তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল যে, তাতে সন্দেহ আরও জোরালো হয়েছে। যদিও পুলিশ সেই সমস্ত দাবি খারিজ করে দিয়েছে।

সন্ধের আড্ডার সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন চিংড়ির কাটলেট

‘কথায় কথায় রেফার চলবে না,’ হাসপাতালের সুপারকে কড়া নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

‘হিসেব মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, দুঃসংবাদ শোনালেন দিলীপ

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

প্রথম শ্রেণি থেকেই আমূল পরিবর্তন সিলেবাসে, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের পুরস্কার তালিকা প্রকাশ, বিশেষ সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের