‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন নিয়ে আপত্তি জানিয়ে রাজ্যপালকে চিঠি মমতার

সোমবার বিকেলেই টেলিফোনে রাজ্যপালকে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে আপত্তির কথা জানান মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল মঙ্গলবার রাজভবনে তথাকথিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন নিয়ে আপত্তি জানিয়ে সোমবার রাতেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই চিঠিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন থেকে রাজ্যের সাংবিধানিক প্রধানকে বিরত থাকার অনুরোধও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন, ২০ জুন যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে এমন কোনও ঐতিহাসিক তথ্য এবং প্রমাণ নেই।

বঙ্গে রাজ্যপালের দায়িত্ব নিয়ে আসার পরেই রাজভবনে জনগণের পয়সার আদ্যশ্রাদ্ধ করে বিজেপির রাজনৈতিক এজেন্ডা হিসেবে পরিচিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন শুরু করেছিলেন পদ্ম শিবিরের ঘনিষ্ঠ জগদীপ ধনকড়। মূলত বিজেপি নেতা আর কট্টর হিন্দুত্ববাদী স্বঘোষিত বুদ্ধিজীবীদের নিয়েই অনুষ্ঠানের আয়োজন করতেন। বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোসও পূর্বসূরি ধনকরের জুতোয় পা গলিয়ে মঙ্গলবার রাজভবনে পদ্ম শিবিরের রাজনৈতিক কর্মসূচি হিসেবে পরিচিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের সিদ্ধান্ত নেন।

ওই কথা জানতে পেরেই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় এ বিষয়ে রাজ্যপালকে ফোন করে নিজের আপত্তির কথা জানান। আর ওই ফোনের খানিকবাদেই চিঠি পাঠিয়ে লিখিত আপত্তি জানান। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমরা ছোট থেকে বামলায় বেড়ে উঠেছি। অতীতে কখনই পশ্চিমবঙ্গ দিবসের কথা শুনিনি। হতে পারে এটি কোনও রাজনৈতিক দলের কর্মসূচি। কোনও রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে এমন কর্মসূচি পালন করছে। কিন্তু বাংলার মানুষ কিংবা রাজ্য সরকারের এমন কোনও কর্মসূচি নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যদি রাজ্য সরকারকে এড়িয়ে আপনাকে ওই দিবস পালনের নির্দেশ দিয়ে থাকে তাহলে আমাদের তীব্র আপত্তি রয়েছে। আশা করব, আপনি বিতর্কিত অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকবেন।’

 

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন অম্বরীশ, তাও এক বছর আগে, পাত্রী কে জানেন?

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬