আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পার্থকে জিজ্ঞাসাবাদ করতে শিল্পভবনে সিবিআই

নিজস্ব প্রতিনিধি: মুহুর্তের মধ্যে নাটকীয় পদক্ষেপ। মন্ত্রী যেহেতি সিজিও কমপ্লেক্সে হাজিরা এড়িয়ে গেলেন, তাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা তাঁর বাড়িতেও গেলেন না। বরঞ্চ জিজ্ঞাসাবাদের জন্য তাঁরা চলে এলেন মন্ত্রীর কার্যালয়ে। রাজ্যের শিল্পমন্ত্রী তথা শাসকদল তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে আইকোর মামলায় জিজ্ঞাসাবাদ করতে রাজ্যের শিল্পদফতরের মূল কার্যালয় ‘শিল্পভবন’-এ চলে গেলেন সিবিআই আধিকারিকেরা। যদিও পার্থবাবু তাঁদের সেখানে আসতে বলেননি, বরঞ্চ বলেছিলেন তাঁর বাড়িতে আসতে। কিন্তু মন্ত্রীর বাড়িতে না গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা চলে এলেন সোজা শিল্পভবনে।

আইকোর চিটফাণ্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের তরফে এদিনই পার্থবাবুকে ডেকে পাঠানো হয়েছিল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। বেশ কয়েকদিন আগেই পার্থবাবুকে নোটিস পাঠিয়ে সেই তলব করেছিল সিবিআই। কিন্তু এদিন সকালেই পার্থবাবু ইমেল পাঠিয়ে সিবিআই-কে জানিয়ে দেন যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের কাজে তিনি ব্যস্ত থাকায় সিজিও কমপ্লেক্সে যেতে পারছেন না। পরিবর্তে কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁর বাড়িতে যে কোনও দিন এসে তাঁকে এই মামলায় যা কিছু জিজ্ঞাসাবাদ করার আছে তা করতে পারেন। পার্থবাবুর কাছ থেকে এই জবাব পেয়েই বিশেষ বৈঠকে বসেন সিবিআই আধিকারিকেরা। সেখানেই ঠিক হয় এদিনই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই মতন রাজ্যের শিল্পদফতরের প্রধান কার্যালয় শিল্পভবনে চলে আসেন সিবিআইয়ের ৩ আধিকারিক। সেখানেই তাঁর সঙ্গে কথা বলা শুরু করেন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা।

সূত্রে জানা গিয়েছে, সিবিআই আধিকারিকদের কাছে একটি ভিডিও ফুটেজ ছাড়াও পার্থবাবুর পরিচিত একটি ক্লাবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যও রয়েছে। সিবিআই-য়ের দাবি, পার্থবাবু জানতেন আইকোর বেআইনি অর্থলগ্নীর কাজ করছে যা কার্যত চিটফাণ্ড ছাড়া কিছুই নয়। সে সব জেনে শুনে কেন আইকোরের অনুষ্ঠানে তিনি আইকোর সংস্থা ও তাঁর কর্তাদের সম্পর্কে জনগনের বিশ্বাসযোগ্য করে তোলার কথা কেন বলেছিলেন সেটাই এখন তাঁর কাছ থেকে জানতে চাইছেন সিবিআই আধিকারিকেরা। সেই সঙ্গে পার্থবাবুর বাড়ি যে এলাকায় সেখানকার একটি ক্লাবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আইকোরের টাকা সরাসরি কেন ঢুকেছিল সেই সম্পর্কেও সিবিআই আধিকারিকেরা জানতে চান বলেই জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ